ওচমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এম.এফ. কবির বিএসসি বিএড

মিরসরাই উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন এম.এফ. কবির বিএসসি বিএড। বিএনপির স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা এ নেতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প..
Condividi su Eidok
ওচমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এম.এফ. কবির বিএসসি বিএড
Foto: archivio

মিরসরাই উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন এম.এফ. কবির বিএসসি বিএড। বিএনপির স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা এ নেতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে এলাকায় আলোচনায় রয়েছেন।

এম.এফ. কবির নিজামপুর কলেজ ও মিরসরাই উপজেলা ছাত্ররাজনীতির সাবেক নেতা। তিনি ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছেন। এছাড়া মিরসরাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ঘুষ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তোলাকে অগ্রাধিকার দিতে চান এম.এফ. কবির। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়া, ইউনিয়নে ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার এবং সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় নাগরিকসেবা সহজ ও নিশ্চিত করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

এম.এফ. কবির বলেন, ওচমানপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। একটি উন্নত, নিরাপদ, দুর্নীতিমুক্ত ও নাগরিকসুবিধা নিশ্চিত ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান।

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে চেয়ারম্যান পদে এম এফ কবিরের নাম সামনে আসছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে আলোচনা চলছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato