মুকসুদপুরে স্বতঃস্ফূর্তভাবে লকডাউন পালিত

মোঃমামুন মোল্লা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
Auf Eidok teilen
মুকসুদপুরে স্বতঃস্ফূর্তভাবে লকডাউন পালিত
Foto: Archiv

মুকসুদপুরে স্বতঃস্ফূর্তভাবে লকডাউন পালিত
মোঃমামুন মোল্লা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

মুকসুদপুরে স্বতঃস্ফূর্তভাবে লকডাউন পালিত
মুকসুদপুরে স্বতঃস্ফূর্তভাবে লকডাউন পালিত

 

 
বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুরে স্বতঃস্ফূর্তভাবে লকডাউন পালিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ মোড় থেকে গেড়াখোলা পর্যন্ত সড়কে গাছ কেটে ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
ভোর থেকেই মহাসড়কের ওই অংশে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর এই প্রথম মুকসুদপুর কলেজ মোড় এলাকায় সকাল থেকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয় বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।এদিকে সকাল থেকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মহাসড়কে ক্রিকেট ও ফুটবল খেলতে দেখা যায়। পরে সকাল ১১টার দিকে মুকসুদপুর পৌরসভা ও উপজেলার ১৬টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মুকসুদপুর কলেজ মোড়ে মহাসড়কে সমবেত হন। সেখানে তারা অবস্থান নিয়ে লকডাউন কর্মসূচির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এসময় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলম সিকদার, সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, সহ- সভাপতি সিরাজুল ইসলাম মিয়া,সহ-সভাপতি মো. হুজ্জাত হোসেন লিটু, যুগ্ম সম্পাদক এম মহিউদ্দিন আহম্মেদ মুক্ত,মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো.কামরুজ্জামান লিটু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আজগার আলী শেখ,
মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: নাসির খোন্দকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,আওয়ামী লীগ নেতা এনাম মোল্লা, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক মুন্সি, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহমেদ রিয়াজ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ- সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচি চলাকালে মুকসুদপুর কলেজ মোড়সহ আশপাশের এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ- সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। লকডাউনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় জনসাধারণ কে ভোগান্তিতে পড়তে হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

মসজিদে শিশু ও ইমামের ফুটবল খেলা: সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি বিশ্লেষণ Sportnachrichten মসজিদে শিশু ও ইমামের ফুটবল খেলা: সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি বিশ্লেষণ 24 Views জেলা প্রশাসকের বেলুন উড়িয়ে সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Sportnachrichten জেলা প্রশাসকের বেলুন উড়িয়ে সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 66 Views ফরিদগঞ্জকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন চাঁদপুর সদর, ফুটবলে নতুন যুগের ঘোষণা Sportnachrichten ফরিদগঞ্জকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন চাঁদপুর সদর, ফুটবলে নতুন যুগের ঘোষণা 64 Views আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Sportnachrichten আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 45 Views গ্রামীণ ঐতিহ্যের হাডুডুতে মাতল রইচপুর, ফাইনালে টিম সাকিবের জয় Sportnachrichten গ্রামীণ ঐতিহ্যের হাডুডুতে মাতল রইচপুর, ফাইনালে টিম সাকিবের জয় 115 Views সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন Sportnachrichten সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন 102 Views ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের Sportnachrichten ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের 108 Views