ফরিদপুর

আওয়ামীলীগের ডাকা লকডাউনের প্রতিবাদে ফরিদপুরে বাঁশের লাঠি হাতে কৃষকদলের মোটরসাইকেল র‍্যালি

****
Bagikan di Eidok
আওয়ামীলীগের ডাকা লকডাউনের প্রতিবাদে ফরিদপুরে বাঁশের লাঠি হাতে কৃষকদলের মোটরসাইকেল র‍্যালি
Foto: dikumpulkan

লকডাউনের প্রতিবাদে ফরিদপুরে বাঁশের লাঠি হাতে কৃষকদলের মোটরসাইকেল র‍্যালি
ফরিদপুর জেলা প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দুই দিনের লকডাউনের প্রতিবাদে ফরিদপুরে বাঁশের লাঠি হাতে নিয়ে মোটরসাইকেল র‍্যালি করেছে কৃষকদল ও বিএনপির নেতাকর্মীরা। কয়েক শত মোটরসাইকেলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ র‍্যালির নেতৃত্ব দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ।

আওয়ামীলীগের ডাকা লকডাউনের প্রতিবাদে ফরিদপুরে বাঁশের লাঠি হাতে কৃষকদলের মোটরসাইকেল র‍্যালি

 


রোববার (২৯ নভেম্বর) সকালে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে র‍্যালিটি শুরু হয়। পরে মাঝকান্দি মোড় হয়ে রাজবাড়ী রাস্তার মোড় অতিক্রম করে শিবরামপুর বাজারে যায়। সেখান থেকে আবার রাজবাড়ী রাস্তার মোড়ে এসে র‍্যালিটি শেষ হয়।
র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠি দেখা যায়।

আওয়ামীলীগের ডাকা লকডাউনের প্রতিবাদে ফরিদপুরে বাঁশের লাঠি হাতে কৃষকদলের মোটরসাইকেল র‍্যালি

 

এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ এবং ‘ধর ধর লীগ ধর, ধরে ধরে জেলে ভর’।
র‍্যালিতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আওয়ামীলীগের ডাকা লকডাউনের প্রতিবাদে ফরিদপুরে বাঁশের লাঠি হাতে কৃষকদলের মোটরসাইকেল র‍্যালি

 


র‍্যালি শেষে আফজাল হোসেন খান পলাশ বলেন, “ফরিদপুর-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্যের নির্দেশে আমরা রাজপথে আছি। ফরিদপুরে কোনো আওয়ামী সন্ত্রাসের জায়গা হবে না। আমরা আইন নিজের হাতে তুলে নেব না, আইনের মধ্য থেকেই তাদের সমুচিত জবাব দেব।”
আওয়ামী লীগের ডাকা দুই দিনের লকডাউনের প্রতিবাদ জানাতে এ মোটরসাইকেল র‍্যালির আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Berita Kabupaten আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 23 Views খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু Berita Kabupaten খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 72 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক Berita Kabupaten শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 25 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ Berita Kabupaten তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 45 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি Berita Kabupaten শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 71 Views সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ Berita Kabupaten সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 58 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার Berita Kabupaten সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার 69 Views