কচুয়ায় মাদকবিরোধী অভিযানে আটকঃ ৮

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) মো. ময়নাল হোসেনের নে..
مشاركة على Eidok
কচুয়ায় মাদকবিরোধী অভিযানে  আটকঃ ৮
الصورة: مجمّعة


শাহাদাত হোসেন মুন্সী, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ আটজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত থেকে শনিবার (২৮ নভেম্বর) রাত পর্যন্ত কচুয়া পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা করা হয়েছে।
কচুয়া থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) মো. ময়নাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে কচুয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কড়ইয়া এলাকায় আলম ড্রাইভারের চায়ের দোকানের সামনে থেকে মো. মোশারফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।
একই রাতে এসআই আবু তাহের মোল্লার নেতৃত্বে পুলিশের আরেকটি দল রাত ৭টা ১৫ মিনিটের দিকে ৪ নম্বর পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল এলাকায় আঃ রব হাজী সাহেবের মসজিদের সামনে থেকে মো. সাদ্দাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করে।

 

তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ০.৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ করা হয়, যার ওজন ০.৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯০০ টাকা।
অন্যদিকে, এসআই রুবেল সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের করইশ এলাকায় একটি বসতঘরে অভিযান চালায়। এ সময় মো. রাসেল (৩৭), মো. জামাল (৩৫), মো. হাবিব (৩৫), মো. কবির হোসেন (৪০) ও মো. মাসুদ (৩৪) নামে পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা।
পুলিশ জানায়, আটক আটজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় চারটি মামলা করা হয়েছে। মামলাগুলো হলো—এফআইআর নম্বর ৪৫, ৪৬, ৪৭ ও ৪৮। এ ছাড়া সংশ্লিষ্ট জিআর নম্বর যথাক্রমে ৫০৫, ৫০৬, ৫০৭ ও ৫০৮।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের শনিবার (২৮ নভেম্বর) যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কচুয়া থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

কচুয়ায় মাদকবিরোধী অভিযানে  আটকঃ ৮

ক্যাপশনঃ কচুয়ায় মাদকবিরোধী অভিযানে আটকৃত ৮ মাদক কারবারি

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য جريمة নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য 37 Views লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ جريمة লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ 49 Views যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ جريمة যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ 79 Views আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার جريمة আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার 93 Views ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক جريمة ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক 74 Views মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা جريمة মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা 443 Views নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক جريمة নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক 53 Views