বরমচালে চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি কমল কুর্মী

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়ার বরমচাল চা-বাগানে পঞ্চায়েত কমিটির সভাপতি পদে ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কমল কুর্মী।..
Chia sẻ lên Eidok
বরমচালে চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি কমল কুর্মী
Ảnh: tư liệu

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন। শনিবার (২৮ নভেম্বর) দেশের পাঁচ জেলার ২৩০টি চা-বাগানে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে মৌলভীবাজার জেলার ১৩৫টি চা-বাগানে প্রায় ৬০ হাজার ৪৮২ জন শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করেন। এ ছাড়া মৌলভীবাজার,হবিগঞ্জ,সিলেট, চট্টগ্রাম ও রাঙামাটি জেলার ২০টি উপজেলার মোট ২৩০টি চা-বাগানে প্রায় ১ লাখ ৫৩ হাজার নিবন্ধিত চা-শ্রমিক ভোট দেওয়ার সুযোগ পান।

এই নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ,ভ্যালি কার্যকরী পরিষদ এবং বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির প্রতিনিধি নির্বাচন করেন চা-শ্রমিকরা।

এদিকে,মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল চা-বাগানে পঞ্চায়েত কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শ্রী কমল কুর্মী। তিনি উড়োজাহাজ প্রতীকে ২৮০ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি দেও দাশ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৬৫ ভোট। অন্য প্রার্থী রাজেন কানু টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৩ ভোট।

এ ছাড়া লংলা ভ্যালি কার্যকরী পরিষদ নির্বাচনে বরমচাল চা-বাগান কেন্দ্রের ফলাফলে টর্চলাইট প্রতীকে ২১৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন দীপংকর ঘোষ। তাঁর প্রতিদ্বন্দ্বী নাছানা পাশি তালা-চাবি প্রতীকে ১৪৩ ভোট এবং সঞ্জু অধিকারী আম প্রতীকে ১১৩ ভোট পেয়েছেন।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্পাদকমণ্ডলী নির্বাচনে বরমচাল চা-বাগান কেন্দ্রে ফুটবল প্রতীকে ২৩৮ ভোট পেয়েছেন মুকেশ কর্মকার। অন্যদিকে, নিপেন পাল মোরগ প্রতীকে ৭০ ভোট এবং পরেশ কালেন্দি হরিণ প্রতীকে ৩২ ভোট পেয়েছেন।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি মণ্ডলী নির্বাচনে একই কেন্দ্রে কাপ-পিরিচ প্রতীকে ২৭০ ভোট পেয়েছেন রাজু গোয়াল। তাঁর প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ আনারস প্রতীকে পেয়েছেন ১৬০ ভোট।

বরমচাল চা-বাগানে মোট ভোটার ছিলেন ৫০৬ জন। তাঁদের মধ্যে ৪৬৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের মধ্যে ৫০টি ভোট বাতিল হয়েছে বলে জানা গেছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy