ফেনী সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মাদকদ্রব্য ও যানবাহনের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।
শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ গীতাবাড়ী বিওপি-এর একটি বিশেষ টহলদল এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, নিয়মিত চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে টহলদলটি ফেনী সদর উপজেলার ধর্মপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বা পাচারকালে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মাদকদ্রব্য ও যানবাহনের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Appen ”Eye News BD”
Kommentarer 0