জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী

জয়পুরহাটের কালাই উপজেলার কৃষিজমিতে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে মাঠের জমে থাকা পানি পাইপের মাধ্যমে পাশের বড় খালে নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপ..
Eidok'ta paylaş
জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী
Fotoğraf: derleme

জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলার কৃষিজমিতে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে মাঠের জমে থাকা পানি পাইপের মাধ্যমে পাশের বড় খালে নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।

জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী

জলাবদ্ধ চাকলমুয়া গ্রামের মাঠের ছবি



শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চাকলমুয়া গ্রামে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, জলাবদ্ধতার কারণে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাঠের পানি দ্রুত নিষ্কাশনের জন্য খাল খনন ও বিদ্যমান খালগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে। যেসব এলাকায় খাল নেই, সেসব স্থানে মাঠে জমে থাকা পানি পাইপের মাধ্যমে পাশের বড় খালে ফেলে নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও জানান, মাঠের জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে প্রায় ৫০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি ও কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে এ সমস্যা সমাধানে কাজ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বারী, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় স্থানীয় কৃষক ও এলাকাবাসী দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু İlçe Haberleri খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 49 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক İlçe Haberleri শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 24 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ İlçe Haberleri তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 22 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি İlçe Haberleri শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 43 Views সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ İlçe Haberleri সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 35 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার İlçe Haberleri সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার 46 Views নিরাপত্তা শঙ্কায় ফের বন্ধ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল İlçe Haberleri নিরাপত্তা শঙ্কায় ফের বন্ধ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল 39 Views