সীতাকুণ্ডে মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ প্রদান

****
Eidok پر شیئر
সীতাকুণ্ডে মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ প্রদান
تصویر: ماخوذ
সীতাকুণ্ডে মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ প্রদান
 
এম জামশেদ আলম, 
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
 
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিক্ষার্থীদের মেধার বিকাশ ও পড়াশোনায় উৎসাহ দিতে মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ বছর ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
 
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
 
আয়োজকরা জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এবং গত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত ২০ জনের মধ্যে ১৫ জন বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী এবং পাঁচজন এসএসসিতে জিপিএ-৫ পাওয়া।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি জাফর আহমেদ ভূঁইয়া। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি রায়, ট্রাস্টের সেক্রেটারি হাসান মাহমুদ মহিউদ্দিন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য এম জামশেদ আলম এবং ট্রাস্টের সদস্য বদরুজ্জামান ভূঁইয়া, প্রকৌশলী শরিফুল হাসনাইন সবুজ ও আলী রেজা বিন জাফর।
 
এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ ইসহাক ও সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী ফারুক আব্দুল্লাহ সাকিব।
 
আয়োজকরা আরও জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন, প্রতিভার বিকাশ ও পড়াশোনায় আগ্রহ বাড়াতে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির মেধাতালিকার ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের নির্বাচন করা হয়েছে।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যেতে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তাঁদের মতে, এ ধরনের বৃত্তি শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব বাড়াবে এবং শিক্ষার মানোন্নয়নেও ভূমিকা রাখবে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু ضلع کی خبریں খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 48 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক ضلع کی خبریں শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 24 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ ضلع کی خبریں তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 21 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি ضلع کی خبریں শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 42 Views সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ ضلع کی خبریں সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 34 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার ضلع کی خبریں সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার 45 Views নিরাপত্তা শঙ্কায় ফের বন্ধ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল ضلع کی خبریں নিরাপত্তা শঙ্কায় ফের বন্ধ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল 38 Views