চাকরির পেছনে না ছুটে ১৫০ মুরগিতে শুরু, এখন চারতলা খামার

চাকরির পেছনে না ছুটে নিজেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন মোহাম্মদ রাসেল খান। নবম শ্রেণিতে পড়ার সময় মাত্র ১৫০টি মুরগি দিয়ে শুরু করেছিলেন পোল্ট্রি খামার। ১০ বছরের ব্যবধানে সেই ছোট উদ্যোগ এখন চারতলা ভবনজ..
Partager sur Eidok
চাকরির পেছনে না ছুটে ১৫০ মুরগিতে শুরু, এখন চারতলা খামার
Photo : collectée
উদ্যোক্ত রাসেল হোসেন খান
উদ্যোক্ত রাসেল হোসেন খান 

​পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দি গ্রামে রাসেলের বাড়ি। তিনি মোহাম্মদ দুলাল খান ও মোসা. আলেয়া বেগম দম্পতির বড় ছেলে। ২০১৬ সালে নবম শ্রেণিতে পড়ার সময় স্বল্প পুঁজি নিয়ে ‘সততা পোল্ট্রি খামার’ নামে উদ্যোগটি শুরু করেন। ধীরে ধীরে বাড়তে থাকে খামারের পরিধি। বর্তমানে সেখানে ছয় হাজার লেয়ার ও এক হাজার কালার বাট মুরগি রয়েছে।

​খামারে উৎপাদিত ডিম স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। লেয়ার মুরগি একটানা ১৮ মাস ডিম দেওয়ার পর কেজি দরে বিক্রি করে নতুন মুরগি তোলা হয় খামারে।

​রাসেল খান বলেন, ছাত্রাবস্থা থেকেই তার স্বপ্ন ছিল চাকরির পেছনে ছুটবেন না। নিজে উদ্যোক্তা হয়ে এলাকার বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেবেন। তার খামারের মাধ্যমে ২৫ থেকে ৩০ জন মানুষের কর্মসংস্থান হয়েছে।

​তিনি জানান, নবম শ্রেণিতে পড়ার সময় ১৫০টি মুরগি দিয়ে খামার শুরু করেন। পাশাপাশি লেখাপড়া চালিয়ে স্নাতক ডিগ্রিও অর্জন করেছেন। যশোরে ঘুরতে গিয়ে দোতলা ও তিনতলা পোল্ট্রি খামার দেখে আকৃষ্ট হন তিনি। তখনই চারতলা খামার করার পরিকল্পনা করেন। এতে অল্প জায়গায় বড় পরিসরে খামার করা সম্ভব—সেই চিন্তা থেকেই চারতলা খামার গড়ে তোলেন রাসেল।

​রাসেল আরও জানান, ১৫০টি মুরগি থেকে এখন খামারে সাত হাজার মুরগি হয়েছে। প্রতিদিন পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার ডিম উৎপাদন হয়। এসব ডিম বিক্রি করে দৈনিক ৫০ থেকে ৬০ হাজার টাকা পাওয়া যায়। তাকে দেখে আরও অনেক তরুণ খামার গড়ছেন। তাদের নানাভাবে পরামর্শ দিয়ে সহায়তা করছেন তিনি।

​রাসেলের বাবা মোহাম্মদ দুলাল খান বলেন, স্কুলে পড়ার সময়ই রাসেল পোল্ট্রি খামার শুরু করে। প্রথমে অল্প পুঁজি দিয়ে ছোট পরিসরে শুরু করলেও এখন চারতলা খামার হয়েছে। এ জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তিনি তাকে উৎসাহ দেওয়ার পাশাপাশি জমি ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। খামারের লাভের টাকা সংসারে ব্যয় না করে তা দিয়ে খামারের পরিধি বাড়ানো হচ্ছে।

​স্থানীয় উন্নয়ন সংস্থা পল্লী প্রগতি সমিতির নির্বাহী পরিচালক মো. এনায়েত মামুন বলেন, জেলায় চারতলা বিশিষ্ট পোল্ট্রি খামার আর কোথাও নেই। এটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। খামারটি পরিচ্ছন্ন রাখা ও রোগজীবাণুমুক্ত রাখার বিষয়ে কর্তৃপক্ষ সচেতন। এটি দেখে এলাকার অনেক বেকার তরুণ উদ্যোক্তা হচ্ছেন। এখানে অনেকের কর্মসংস্থান হয়েছে। রাসেল খান একজন সফল উদ্যোক্তা। তার সংস্থা থেকে তাকে ২০ লাখ টাকা ঋণ সহায়তা দেওয়া হয়েছে এবং নতুন উদ্যোগের জন্যও তাকে ঋণ দেওয়া হবে।

 

 

​পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস বলেন, রাসেল খানের চারতলা পোল্ট্রি খামারটি সফল হয়েছে। এর মাধ্যমে তিনি নিজে লাভবান হওয়ার পাশাপাশি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। তার উদ্যোগ দেখে এলাকায় নতুন উদ্যোক্তাও তৈরি হচ্ছেন। রাসেল খান স্থানীয় মানুষের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত Nouvelles du district মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ Nouvelles du district নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 82 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা Nouvelles du district প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 60 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন Nouvelles du district মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ Nouvelles du district ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা Nouvelles du district হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 81 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী Nouvelles du district জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 43 Views