নোয়াখালীTrực tiếp

নোয়াখালীতে খেলাঘর আসরের বর্ধিত সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: আবদুল্লাহ আল মামুন
Chia sẻ lên Eidok
নোয়াখালীতে খেলাঘর আসরের বর্ধিত সভা অনুষ্ঠিত
Ảnh: tư liệu

লাইভ আপডেট

০cập nhật
    নোয়াখালীতে খেলাঘর আসার বর্ধিত সভা
    নোয়াখালীতে খেলাঘর আসার বর্ধিত সভা

     

    শিশু-কিশোরদের সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়

     

    মুক্তিযুদ্ধের চেতনার নতুন প্রজন্ম গড়ে তোল, এই স্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরদের সুস্থ সাংস্কৃতিক চর্চা, সৃজনশীল বিকাশ এবং অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে খেলাঘর আসরের বর্ধিত সভা।

    শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় নোয়াখালী আইডিয়াল কিন্ডারগার্টেনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে খেলাঘরের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সংগঠক ও সদস্যরা অংশগ্রহণ করেন।

    সভায় উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর সাহা, আব্দুল মান্নান ও অনিকেত আচার্য।

    নোয়াখালী জেলা খেলাঘর আসরের সভাপতি মাখন লাল মজুমদারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা খেলাঘরের যুগ্ম সাধারণ সম্পাদক রতন মিশ্র ভৌমিক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা খেলাঘরের সহ-সভাপতি তপন মজুমদার, নেপালকৃষ্ণ মজুমদার, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক দীপক আইচ এবং সুরভী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

    সভায় সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক ভিত্তি সুদৃঢ়করণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    বক্তারা বলেন, শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশপ্রেম, মানবিকতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে খেলাঘর দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

    তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সম্প্রসারণ, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

    সভায় খেলাঘরের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া এবং আগামী দিনে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

    Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

    Bình luận 0

    Không có bình luận nào được tìm thấy

    Những bài viết liên quan