সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ

শিক্ষার্থীদের গীতাপাঠ, আবৃত্তি ও অভিভাবকদের শঙ্খধ্বনি প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।..
Delen op Eidok
সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ
Foto: archief

সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের গীতাপাঠ, আবৃত্তি ও অভিভাবকদের শঙ্খধ্বনি প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় শহরের দরগাহ রোডের শ্রীশ্রী যুগল কিশোর মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী যুগল কিশোর মন্দিরের সভাপতি শ্রী শশধর সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি অমর কৃষ্ণ দাস, অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, সন্তোষ কুমার কানু ও জাকির হোসেন রানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবীর কর্মকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, শিশুদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে ধর্মীয় ও সাংস্কৃতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করে।

বিশেষ অতিথি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এতে নতুন প্রজন্মের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে উঠবে।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, সিরাজগঞ্জের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী Religie en Onderwijs বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী 13 Views শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর Religie en Onderwijs শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর 38 Views হাদিস সংরক্ষণ ও সংকলনের ইতিহাস: আরবের উৎস থেকে বিশ্বময় বিস্তৃতি Religie en Onderwijs হাদিস সংরক্ষণ ও সংকলনের ইতিহাস: আরবের উৎস থেকে বিশ্বময় বিস্তৃতি 56 Views ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান Religie en Onderwijs ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান 29 Views চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন ও সুবর্ণ জয়ন্তী আয়োজনের ঘোষণা Religie en Onderwijs চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন ও সুবর্ণ জয়ন্তী আয়োজনের ঘোষণা 230 Views বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’ Religie en Onderwijs বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’ 67 Views দ্বিতীয়বার বরাইদ বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হলেন মাকসুদুর রহমান Religie en Onderwijs দ্বিতীয়বার বরাইদ বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হলেন মাকসুদুর রহমান 90 Views