বাজিতপুরে বিএনপি-জামায়াত-এনসিপিসহ সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ফ্যাসিবাদবিরোধী সর্বদলীয় ঐক্যের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।..
分享到 Eidok
বাজিতপুরে বিএনপি-জামায়াত-এনসিপিসহ সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত
图片:来源收集

বা

বাজিতপুরে বিএনপি-জামায়াত-এনসিপিসহ সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত

 

 কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ফ্যাসিবাদবিরোধী সর্বদলীয় ঐক্যের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় বাজিতপুর বাজারের গণনাট্য মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃত্ব দেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা।

দেশজুড়ে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এবং আগামী ডিসেম্বরে দেশকে অস্থিতিশীল করার হুমকি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন, দেশের স্বার্থে বিগত দিনেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ছিল। জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, এখন কোনো সনদ আদায়ের সময় নয়। দেশ না থাকলে সনদ দিয়ে কী হবে? তিনি বলেন, “আমি না থাকলে, আপনি না থাকলে কে বাস্তবায়ন করবে সেই সনদ? সবই বাস্তবায়ন হবে। এই মুহূর্তে দরকার ইস্পাতকঠিন ঐক্য।”

সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মোবারক উল্লাহ, পৌর জামায়াতের সভাপতি শামসুর রহমান রফিক, পৌর জামায়াতের সেক্রেটারি জুবায়ের আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক রাহাগির আলম মান্না ও সদস্যসচিব শফিকুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সেক্রেটারি জসিম মাহমুদ, উপজেলা বিএনপি নেতা কাইয়ুম খান হেলাল, আবদুল করিম, জহিরুজ্জামান জহির, আব্দুল মালেক মঞ্জু, অ্যাডভোকেট শাহ আলম, এ কে এম ফজলুল হুদা, শরীফুজ্জামান শরীফ, আনিসুর রহমান খোকন, ফ্রিডম সোহেল মাহমুদ ও রনি ভূঁইয়াসহ বাজিতপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সভায় বক্তারা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য সুসংহত করার বিষয়ে আলোচনা করেন। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论