সাতক্ষীরা

জামায়াতের সাতক্ষীরা সদর উপজেলা কমিটি গঠন, দায়িত্বশীলদের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন..
Поделиться в Eidok
জামায়াতের সাতক্ষীরা সদর উপজেলা কমিটি গঠন, দায়িত্বশীলদের শপথ গ্রহণ
Фото: из открытых источников

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে উপজেলা আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মোশাররফ হোসেন এবং উপজেলা সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা হাবিবুর রহমান। পাশাপাশি নায়েবে আমীর ও সহকারী সেক্রেটারিসহ ২২ সদস্যের শূরা ও কর্মপরিষদ গঠন করা হয়েছে।

এ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াত কার্যালয়ে এক সাংগঠনিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত ও মনোনীত শূরা সদস্য, কর্মপরিষদ সদস্য এবং উপজেলা সেক্রেটারিকে শপথবাক্য পাঠ করান নবনিযুক্ত উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন।

নবগঠিত কমিটিতে নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন মাষ্টার হাবিবুর রহমান ও মো. শহীদ হাসান। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাদ্দিস আলাউদ্দীন, অধ্যাপক সহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মাহফুজুর রহমান ও মাওলানা আনিছুর রহমান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ, নীতি-নৈতিকতা, সাংগঠনিক শৃঙ্খলা ও অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে দায়িত্বশীলদের আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক শৃঙ্খলা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সেশনের দায়িত্বশীলদের সম্মিলিত প্রচেষ্টায় সাতক্ষীরা সদর উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দুই বছর সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে কাজী আলাউদ্দিন Политика সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে কাজী আলাউদ্দিন 35 Views ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: বাংলাদেশে অস্থিরতা এবং ভারতকে ফেলেছে উভয়সংকটে Политика ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: বাংলাদেশে অস্থিরতা এবং ভারতকে ফেলেছে উভয়সংকটে 36 Views সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান Политика সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান 70 Views পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন Политика পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন 44 Views গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী Политика গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী 39 Views ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ স্পিকারের, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার Политика ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ স্পিকারের, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার 43 Views তৃণমূল পুনর্গঠন ও নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন: নতুন দায়িত্বে পাঁচ শীর্ষ নেতা Политика তৃণমূল পুনর্গঠন ও নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন: নতুন দায়িত্বে পাঁচ শীর্ষ নেতা 45 Views