পাটকেলঘাটায় সংঘবদ্ধ চোরের আতঙ্ক, প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট

স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট, আতঙ্কে এলাকাবাসী
مشاركة على Eidok
পাটকেলঘাটায় সংঘবদ্ধ চোরের আতঙ্ক, প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট
الصورة: مجمّعة

সাতক্ষীরার পাটকেলঘাটার খলিশখালী ইউনিয়নে সংঘবদ্ধ চোরচক্রের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিষাক্ত স্প্রে ছিটিয়ে বাড়ির সদস্যদের অচেতন করা, আবার কোথাও ঘরের ও গেটের তালা ভেঙে চুরির ঘটনা ঘটছে। গত কয়েক দিনে ইউনিয়নের চারটি বাড়ি ও একটি মসজিদে চুরির ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ধারাবাহিক এসব ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে রাঘবকাটি জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে প্রায় ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। একই রাতে দক্ষিণপাড়া এলাকায় খোকন ময়রার বাড়িতে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যদের অচেতন করতে বাড়িতে বিষাক্ত স্প্রে ছিটিয়ে দেয় চোরচক্রের সদস্যরা। পরে বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।

একই রাতে কৈখালী গ্রামের ঝরু সরকারের বাড়িতেও একই কৌশলে চুরি হয়। রাত আনুমানিক ১১টার দিকে বাড়িতে স্প্রে ছিটিয়ে পরিবারের সদস্যদের অচেতন করা হয় বলে জানা গেছে। পরে কানের দুল, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় চার লাখ টাকার সম্পদ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এর আগে গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে কাশিয়াডাঙ্গা গ্রামের পূর্ণময় শেখের বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, জানালা ও ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে আলমারিতে ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সংরক্ষিত প্রায় ১০ হাজার টাকা নিয়ে যায় তারা।

একই ইউনিয়নে অল্প সময়ের ব্যবধানে একাধিক বাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে পরিবারের সদস্যদের অচেতন করতে বিষাক্ত স্প্রে ব্যবহারের অভিযোগ নতুন করে নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে। রাতের বেলায় বাড়িঘর ও মূল্যবান সম্পদ রক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বন করছেন এলাকাবাসী।

স্থানীয়দের আশঙ্কা, সংঘবদ্ধ চক্রটি পরিকল্পিতভাবে বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং এলাকায় রাতের টহল ও নিরাপত্তা জোরদার করা জরুরি।

এলাকাবাসীর দাবি, চুরির ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য جريمة নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য 23 Views লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ جريمة লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ 49 Views যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ جريمة যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ 79 Views আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার جريمة আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার 91 Views ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক جريمة ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক 71 Views মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা جريمة মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা 441 Views নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক جريمة নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক 53 Views