রোগের ঝুঁকি কমিয়ে খামারিদের সুরক্ষায় আশাশুনিতে প্রাণিসম্পদ টিকাদান কর্মসূচি

উপকূলের প্রান্তিক খামারিদের পাশে ফ্রেন্ডশিপ, বিনামূল্যে টিকা পেল ১,৭১৭ প্রাণী..
Eidok پر شیئر
রোগের ঝুঁকি কমিয়ে খামারিদের সুরক্ষায় আশাশুনিতে প্রাণিসম্পদ টিকাদান কর্মসূচি
تصویر: ماخوذ

উপকূলীয় জনপদে অনেক পরিবারের জীবিকা নির্ভর করে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের ওপর। কিন্তু সংক্রামক রোগের প্রাদুর্ভাব, চিকিৎসার ব্যয় এবং সময়মতো টিকাদানের সুযোগ না থাকায় প্রায়ই আর্থিক ক্ষতির মুখে পড়েন প্রান্তিক খামারিরা। এসব ঝুঁকি কমিয়ে প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা ও খামারিদের জীবিকা টেকসই করার লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে বিনামূল্যে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের গোয়ালকাটি ও মাদারবাড়িয়া গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডশিপ ট্রানজিশনাল ফান্ড প্রকল্পের (এএসডি) উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে মোট ১ হাজার ৭১৭টি গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দেওয়া হয়।

টিকাদান কার্যক্রমের আওতায় ছিল ২৭০টি ছাগল, ৪৭টি ভেড়া, ১০০টি গরু, ৫৫০টি হাঁস ও ৭৫০টি মুরগি। এর মাধ্যমে স্থানীয় খামারি ও প্রান্তিক পরিবারগুলোর প্রাণিসম্পদ সুরক্ষায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আব্দুস সালাম। আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ ট্রানজিশনাল ফান্ড প্রকল্পের ব্যবস্থাপক জুয়েল হাসান, প্রকল্পের প্রতিনিধি আসাদুল হাসান ও মো. হেদায়েতুল্লাহ খান। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, খামারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ডা. আব্দুস সালাম বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগির বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত ও সময়মতো টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথভাবে টিকা দেওয়া হলে প্রাণীর রোগব্যাধি ও মৃত্যুঝুঁকি কমানোর পাশাপাশি খামারিদের সম্ভাব্য আর্থিক ক্ষতি থেকেও সুরক্ষা দেওয়া সম্ভব।

আয়োজকদের মতে, উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে প্রাণিসম্পদ পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোর কাছে গরু, ছাগল, হাঁস ও মুরগি শুধু পারিবারিক চাহিদা পূরণের উপকরণ নয়, বরং এগুলো নিয়মিত আয় ও আর্থিক নিরাপত্তারও উৎস। তাই প্রাণিসম্পদের রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান প্রান্তিক পরিবারের জীবিকা সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

ফ্রেন্ডশিপ এএসডি প্রকল্পের ব্যবস্থাপক জুয়েল হাসান বলেন, উপকূলীয় এলাকার প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জীবিকার সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় ফ্রেন্ডশিপ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় এ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি খামারিদের সম্ভাব্য আর্থিক ক্ষতি কমানো এবং পারিবারিক আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছি।

সংশ্লিষ্টদের মতে, উপকূলীয় এলাকায় প্রাণিসম্পদ সুরক্ষায় এ ধরনের উদ্যোগের পাশাপাশি নিয়মিত টিকাদান, রোগ শনাক্তকরণ, খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য পশুচিকিৎসা সেবা নিশ্চিত করা প্রয়োজন। এসব কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা গেলে প্রান্তিক খামারিদের আর্থিক ঝুঁকি কমবে এবং স্থানীয় পর্যায়ে টেকসই জীবিকা উন্নয়নের পথ আরও সুগম হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

চাঁদপুরের শিক্ষাপ্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর খাবার: কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে অসাধু বাণিজ্যের থাবা دیگر চাঁদপুরের শিক্ষাপ্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর খাবার: কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে অসাধু বাণিজ্যের থাবা 59 Views পরিবেশ রক্ষায় মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান دیگر পরিবেশ রক্ষায় মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান 102 Views আলীকদমে ৫৭ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প - উপকৃত শতাধিক পাহাড়ি পরিবার دیگر আলীকদমে ৫৭ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প - উপকৃত শতাধিক পাহাড়ি পরিবার 94 Views ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: মৃত্যু ৫২৬ ছাড়াল, আক্রান্তের সংখ্যা ১.৭৭ লাখের বেশি دیگر ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: মৃত্যু ৫২৬ ছাড়াল, আক্রান্তের সংখ্যা ১.৭৭ লাখের বেশি 119 Views তক্তা খুলতে নেমে আর ফেরা হলো না! কালিগঞ্জে সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুইজনের دیگر তক্তা খুলতে নেমে আর ফেরা হলো না! কালিগঞ্জে সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুইজনের 185 Views হাম ও হামসদৃশ উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, জনস্বাস্থ্য খাতে উদ্বেগ دیگر হাম ও হামসদৃশ উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, জনস্বাস্থ্য খাতে উদ্বেগ 141 Views পাঁচ দিনের মধ্যে অবৈধ ক্লিনিক বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি دیگر পাঁচ দিনের মধ্যে অবৈধ ক্লিনিক বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি 217 Views