ময়মনসিংহের বরাইদ বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি মনোনীত হয়েছেন মো. মাকসুদুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইদুল ইসলাম মাস্টার এবং কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন হাজি আব্দুল মান্নান।
সংশ্লিষ্টদের অংশগ্রহণ, সমর্থন ও মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি মো. মাকসুদুর রহমান। দ্বিতীয়বারের মতো তাঁকে সভাপতি হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এ বিষয়ে মাকসুদুর রহমান বলেন, সকলের অংশগ্রহণ, সমর্থন ও রায়ের ভিত্তিতে তাঁকে দ্বিতীয়বারের মতো সভাপতি হিসেবে মনোনীত করায় তিনি সবার প্রতি কৃতজ্ঞ। মসজিদ কমিটির দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
নতুন কমিটির মাধ্যমে মসজিদের সার্বিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন ও ধর্মীয় কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
برنامه «Eye News BD»
نظرات 0