জয়পুরহাটLive

জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

****
Delen op Eidok
জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত
Foto: archief

লাইভ আপডেট

১updates
  1. জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই নবিরুল ইসলামকে (৫৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
নিহত দেলোয়ার হোসেন কোতোয়ালীবাগ গ্রামের মৃত জামতুল্লাহ মন্ডলের ছেলে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, দেলোয়ার হোসেনের সঙ্গে তাঁর আপন ছোট ভাই নবিরুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দেলোয়ার জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নবিরুল ইসলাম কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন নবিরুল ইসলামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি তামবিরুল ইসলাম আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা District Nieuws শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা 56 Views বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি District Nieuws বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি 23 Views শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প District Nieuws শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প 40 Views চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান মন্নান মাল আর নেই District Nieuws চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান মন্নান মাল আর নেই 31 Views আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন District Nieuws আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন 60 Views খুলনার ডুমুরিয়ায় মসজিদের দানবাক্স ভেঙে দুর্ধর্ষ চুরি: এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য District Nieuws খুলনার ডুমুরিয়ায় মসজিদের দানবাক্স ভেঙে দুর্ধর্ষ চুরি: এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য 94 Views ফরিদপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের ৭টি কোর্সে প্রশিক্ষনের সুযোগ, আবেদন শেষ ১৫ ডিসেম্বর District Nieuws ফরিদপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের ৭টি কোর্সে প্রশিক্ষনের সুযোগ, আবেদন শেষ ১৫ ডিসেম্বর 90 Views