ফরিদপুর

ফরিদপুরে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

****
Share on Eidok
ফরিদপুরে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ
Photo: collected

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’—এমন মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদ।

তিনি কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর পদত্যাগের ঘোষণা এবং পরবর্তী সময়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে নিজের ফেসবুক আইডিতে ব্যক্তিগত ছবি সংযুক্ত করে পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন বোরহান মাহমুদ। সেখানে তিনি স্বেচ্ছায় উপজেলা পর্যায়ের দলীয় পদ ছাড়ার কথা জানান। একই সঙ্গে আরও বড় পরিসরে রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছার কথাও তুলে ধরেন।

এরপর বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ফেসবুক লাইভে এসে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার বিরুদ্ধে দলকে ধ্বংসের চেষ্টার অভিযোগ তোলেন তিনি। এ সময় সঞ্জয় সাহাকে উদ্দেশ করে বেশ কিছু আক্রমণাত্মক ও বিতর্কিত মন্তব্য করেন বোরহান।

পদত্যাগের কারণ জানতে চাইলে বুধবার বিকেলে মুঠোফোনে বোরহান মাহমুদ বলেন, ‘আমি স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছি। সম্প্রতি আওয়ামী লীগ নেতা ও দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাকে মবকারী আখ্যা দিয়েছেন। এ কারণেই আমি পদ ছেড়েছি।’

এদিকে বোরহান মাহমুদের পদত্যাগ ও সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বোরহান মাহমুদ কিছুদিন তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করলেও সম্প্রতি কিছু ‘বিশৃঙ্খল কর্মকাণ্ডে’ জড়িয়ে পড়ায় তাঁকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, গত দুই-তিন দিন ধরে বোরহান দলের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। দলীয় পদ থেকে পদত্যাগ এবং জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কটূক্তির অভিযোগ তুলে বোরহানের সঙ্গে দলের কোনো নেতাকর্মীকে যোগাযোগ না রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বোরহানের সঙ্গে তাঁর আর কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত সম্পর্ক থাকবে না বলেও উল্লেখ করেন সাবেক এই সংসদ সদস্য।

অন্যদিকে, এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা ব্যক্তিগত আক্রমণের বিষয়ে মন্তব্য না করে দলীয় শৃঙ্খলার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, ‘বিএনপি একটি সুশৃঙ্খল ও বড় রাজনৈতিক দল। এখানে কারও ব্যক্তিগত উচ্চাভিলাষ বা বিশৃঙ্খল কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা বিএনপি সব সময় কঠোর অবস্থানে রয়েছে। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।’

তবে বোরহান মাহমুদের পদত্যাগের বিষয়ে এখনো কোনো লিখিত পদত্যাগপত্র হাতে পাননি বলেও জানান সঞ্জয় সাহা।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান Politics সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান 34 Views পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন Politics পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন 28 Views গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী Politics গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী 30 Views ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ স্পিকারের, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার Politics ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ স্পিকারের, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার 36 Views তৃণমূল পুনর্গঠন ও নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন: নতুন দায়িত্বে পাঁচ শীর্ষ নেতা Politics তৃণমূল পুনর্গঠন ও নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন: নতুন দায়িত্বে পাঁচ শীর্ষ নেতা 41 Views কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই Politics কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই 96 Views বহিষ্কারাদেশ প্রত্যাহার,স্বপদে ফিরলেন মহিউদ্দিন ঝাড়ু Politics বহিষ্কারাদেশ প্রত্যাহার,স্বপদে ফিরলেন মহিউদ্দিন ঝাড়ু 62 Views