সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু
এম জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর ভেতরে ট্রেইলারের চাপায় শহিদুল আজম চৌধুরী (৫৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে ডিপোর অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শহিদুল আজম চৌধুরী বিএম কন্টেইনার ডিপোতে এক্সেল এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনগরী এলাকায়।
চিকিৎসকের মৃত্যুর ঘোষণার পর তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
برنامه «Eye News BD»
نظرات 0