সাতক্ষীরা

খামারি-উদ্যোক্তাদের অংশগ্রহণে সাতক্ষীরায় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু

প্রাণিসম্পদের সম্ভাবনা ও আধুনিক প্রযুক্তি তুলে ধরতে সাতক্ষীরায় তিন দিনের আয়োজন..
Chia sẻ lên Eidok
খামারি-উদ্যোক্তাদের অংশগ্রহণে সাতক্ষীরায় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু
Ảnh: tư liệu

নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থাপনার প্রসার এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর প্রত্যয়ে সাতক্ষীরায় শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রাণিসম্পদ দপ্তর ক্যাম্পাসে এ আয়োজনের উদ্বোধন করা হয়। জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ এম মান্নান কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা ট্রেনিং অফিসার ডা. বিশ্বপদ বিশ্বাস এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক কৃষিবিদ মো. জাহিদুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি, খামারি, প্রাণিসম্পদ খাতসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে প্রাণিসম্পদ খাতের অতীত, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান।

আয়োজকরা জানান, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে দুধ, ডিম ও মাংস উৎপাদনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও মানসম্মত প্রাণিজ খাদ্য নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ লক্ষ্য বাস্তবায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর খামারিদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও আধুনিক উৎপাদন ব্যবস্থার প্রসারে কাজ করছে।

তারা আরও জানান, প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর মূল উদ্দেশ্য শুধু উৎপাদিত পশু-পাখি প্রদর্শন নয়; বরং আধুনিক খামার ব্যবস্থাপনা, উন্নত জাতের পশু পালন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং উদ্যোক্তা তৈরির বিষয়ে খামারি ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করা।

প্রদর্শনীতে বিভিন্ন জাতের গবাদিপশু, হাঁস-মুরগি এবং প্রাণিসম্পদ খাতসংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ ও প্রযুক্তি স্থান পেয়েছে। খামারি ও উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পশু-পাখি ও সংশ্লিষ্ট পণ্য প্রদর্শন করছেন। বিভিন্ন স্টল ঘুরে দর্শনার্থীরা প্রাণিসম্পদ খাতের নতুন উদ্যোগ, উৎপাদন পদ্ধতি ও সম্ভাবনা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।

সংশ্লিষ্টদের মতে, সাতক্ষীরার কৃষি অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পরিকল্পিত খামার ব্যবস্থাপনা, উন্নত জাতের সম্প্রসারণ, রোগ প্রতিরোধ, খাদ্যের মান নিশ্চিতকরণ এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে এ খাত স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে আরও বড় অবদান রাখতে পারে।

তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে খামারি ও উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। তাঁদের প্রত্যাশা, এ প্রদর্শনী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে বিটিএমএ-র উদ্যোগ: সংকটের মুখে শিল্প স্থিতিশীলতা Nông nghiệp-Kinh tế và Thương mại টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে বিটিএমএ-র উদ্যোগ: সংকটের মুখে শিল্প স্থিতিশীলতা 54 Views পোশাক শিল্পে নতুন মজুরি কার্যকর: কর্মস্থলে শ্রমিকদের কর্মচাঞ্চল্য Nông nghiệp-Kinh tế và Thương mại পোশাক শিল্পে নতুন মজুরি কার্যকর: কর্মস্থলে শ্রমিকদের কর্মচাঞ্চল্য 42 Views নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন Nông nghiệp-Kinh tế và Thương mại নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 36 Views ভোমরা বন্দরে হুন্ডির অদৃশ্য নেটওয়ার্ক, দেশি-বিদেশি যোগসাজশের অভিযোগে তোলপাড় Nông nghiệp-Kinh tế và Thương mại ভোমরা বন্দরে হুন্ডির অদৃশ্য নেটওয়ার্ক, দেশি-বিদেশি যোগসাজশের অভিযোগে তোলপাড় 76 Views শ্রমিক অসন্তোষ ও উৎপাদন সংকট: বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো Nông nghiệp-Kinh tế và Thương mại শ্রমিক অসন্তোষ ও উৎপাদন সংকট: বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো 43 Views সৃজনশীল অর্থনীতির রূপরেখা ও রিভার্স ব্রেইন ড্রেইন: নতুন অর্থনৈতিক মেরুকরণে বাংলাদেশ Nông nghiệp-Kinh tế và Thương mại সৃজনশীল অর্থনীতির রূপরেখা ও রিভার্স ব্রেইন ড্রেইন: নতুন অর্থনৈতিক মেরুকরণে বাংলাদেশ 84 Views দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম: প্রতি ভরিতে ১,০৫০ টাকা Nông nghiệp-Kinh tế và Thương mại দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম: প্রতি ভরিতে ১,০৫০ টাকা 54 Views