সাতক্ষীরা

প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব: সাতক্ষীরায় এমপি আব্দুল খালেক

শিক্ষার অধিকার থেকে কোনো প্রতিবন্ধী শিশু যেন বঞ্চিত না হয়: এমপি আব্দুল খালেক..
Eidokでシェア
প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব: সাতক্ষীরায় এমপি আব্দুল খালেক
写真:提供

প্রতিবন্ধী শিশুদের উন্নয়ন, শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে সহানুভূতি ও মানবিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

তিনি বলেন, প্রতিবন্ধীরাও আমাদের সন্তান। তাদের প্রতি অবহেলা নয়, বরং ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। শিক্ষার অধিকার সবার জন্য সমান। তাই প্রতিবন্ধী শিশুরা যেন কোনোভাবেই শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের দাতা সদস্য ফারিয়াল কামাল লস্করের আর্থিক সহযোগিতায় ৯১ জন শিক্ষার্থীর হাতে সোয়েটার, কেডস ও মোজা তুলে দেওয়া হয়। শীতের শুরুতে প্রয়োজনীয় এসব সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

প্রবীণ আইনজীবী ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট এ কে এম শহীদউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক এবং জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

এ সময় আরও বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার ও সহকারী শিক্ষিকা রুমা রাণী বরকন্দাজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের মেধা ও সম্ভাবনা বিকাশে উপযুক্ত শিক্ষা, পরিচর্যা এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। তাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ তৈরি করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

শিক্ষার পরিবেশ উন্নয়নে মাদ্রাসায় সিলিং ফ্যান উপহার দিল শিলক ফকিরাঘাট মানবিক টিম 宗教と教育 শিক্ষার পরিবেশ উন্নয়নে মাদ্রাসায় সিলিং ফ্যান উপহার দিল শিলক ফকিরাঘাট মানবিক টিম 76 Views শিক্ষা খাতে বরাদ্দকে ব্যয় নয়, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: মাহদী আমিন 宗教と教育 শিক্ষা খাতে বরাদ্দকে ব্যয় নয়, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: মাহদী আমিন 64 Views মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল 宗教と教育 মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল 43 Views সংসদে উঠছে এমআইএসটি আইন ২০২৬: পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের পথে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি 宗教と教育 সংসদে উঠছে এমআইএসটি আইন ২০২৬: পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের পথে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি 76 Views মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা 宗教と教育 মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা 92 Views দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত 宗教と教育 দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত 83 Views এইচএসসিতে ভয়াবহ বিপর্যয়: চাঁদপুরের ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৭৯ প্রতিষ্ঠানকে শোকজ কুমিল্লা বোর্ডের 宗教と教育 এইচএসসিতে ভয়াবহ বিপর্যয়: চাঁদপুরের ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৭৯ প্রতিষ্ঠানকে শোকজ কুমিল্লা বোর্ডের 135 Views