বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব মো. আখতারুজ্জামান মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী, দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, ৬নং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় খামারিরা।

App „Eye News BD”
Comments 0