গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাগ্রহীতারা তাদের অভাব-অভিযোগ ও নানা সমস্যার কথা তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য সমস্যাগুলো নিষ্পত্তি করেন। পাশাপাশি অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় সুপারিশ পাঠানো হয়।
জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, জনদুর্ভোগ কমানো এবং সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন, বগুড়ার উদ্যোগে প্রতি বুধবার নিয়মিত এ গণশুনানির আয়োজন করা হয়

Приложение «Eye News BD»
Комментарии 0