গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সফিকুল ইসলাম ভূঁইয়া: “অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়াতে চাই”

গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সফিকুল ইসলাম ভূঁইয়া: “অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়াতে চাই”

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর (গাজীপুর):

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাজীপ..
Partager sur Eidok
গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সফিকুল ইসলাম ভূঁইয়া: “অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়াতে চাই”
Photo : collectée

গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সফিকুল ইসলাম ভূঁইয়া: “অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়াতে চাই”

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর (গাজীপুর):

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সাংবাদিক সফিকুল ইসলাম ভূঁইয়া। এলাকায় একজন সৎ, যোগ্য ও পরোপকারী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত সফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড ও মানবিক সহায়তার মাধ্যমে স্থানীয়দের আস্থা অর্জন করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সফিকুল ইসলাম ভূঁইয়া: “অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়াতে চাই”

 

স্থানীয় সূত্রে জানা যায়, জনপ্রতিনিধি না হয়েও ব্যক্তিগত উদ্যোগে গোসিংগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট সংস্কার ও কালভার্ট নির্মাণে ভূমিকা রেখেছেন সফিকুল ইসলাম ভূঁইয়া। পাশাপাশি এলাকার অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত আর্থিক ও মানবিক সহায়তা দিয়ে আসছেন তিনি। গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় আলেম-ওলামা ও মুরুব্বিদের কাছেও তিনি একজন আস্থাভাজন ও প্রিয়মুখ হিসেবে পরিচিত।

নির্বাচনী ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমি সুবিধা ও অধিকার বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ক্ষমতার জোরে কারও কণ্ঠরোধ করা, অনধিকার চর্চা কিংবা সাধারণ মানুষকে জিম্মি করার রাজনীতির পক্ষে আমি নই।”

তিনি আরও জানান, গোসিংগা ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করাই তাঁর মূল লক্ষ্য। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সুষম বণ্টন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা ও ইতিবাচক কর্মকাণ্ডের কারণে গোসিংগার নির্বাচনী আলোচনায় সফিকুল ইসলাম ভূঁইয়ার প্রার্থিতা ইতোমধ্যেই নজর কেড়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ছাত্রদলের 'ভাইয়ার গ্রুপ' সংস্কৃতি: বিএনপিতে নেতৃত্ব ও প্রভাব বলয়ের দীর্ঘস্থায়ী ধারা Politique ছাত্রদলের 'ভাইয়ার গ্রুপ' সংস্কৃতি: বিএনপিতে নেতৃত্ব ও প্রভাব বলয়ের দীর্ঘস্থায়ী ধারা 1 Views কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক Politique কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক 14 Views ভাঙ্গায় রাজু হত্যা মামলার আসামি রায়হান জামিল, অভিযোগ রাজনৈতিক হয়রানির Politique ভাঙ্গায় রাজু হত্যা মামলার আসামি রায়হান জামিল, অভিযোগ রাজনৈতিক হয়রানির 36 Views ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে নজরদারিতে রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: সালাহউদ্দিন আহমদ Politique ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে নজরদারিতে রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: সালাহউদ্দিন আহমদ 16 Views নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততা: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Politique নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততা: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 37 Views আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না, এসব নিয়ে আমাদের মনোযোগ নেই Politique আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না, এসব নিয়ে আমাদের মনোযোগ নেই 21 Views ফজলুর রহমানকে ‘ব্লাডি ইমবেসাইল’ বললেন নাসের রহমান Politique ফজলুর রহমানকে ‘ব্লাডি ইমবেসাইল’ বললেন নাসের রহমান 78 Views