কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা

গ্রেফতারকৃতরা বর্তমানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে তিনি জানান।..
Bagikan di Eidok
কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা
Foto: dikumpulkan

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ

চাঁদপুরের কচুয়ায় বসতঘরের খাটের ড্রয়ারের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চাচা নাহিদ হোসেন (২৭) ও তার ভাতিজা মোঃ আরাফাতকে (২১) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে কচুয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কড়ইশ গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ আরাফাত।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগে রাতে চাঁদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় সদর মডেল থানা পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। এসআই কালাম গাজী ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই চেকপোস্টে সন্দেহজনক চলাচলের কারণে ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ সময় তাদের মোবাইল ফোন যাচাই করতে গিয়ে আরাফাতের ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। ছবির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আরাফাত জানায়, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের। শখের বশে পিস্তলটি হাতে নিয়ে সে ছবিটি তুলেছিল।

পরে আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে এসআই কালাম গাজীর নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দল কচুয়া থানা পুলিশের সহযোগিতায় কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায়। এ সময় নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ারের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযান শেষে নাহিদ ও আরাফাতকে গ্রেফতার করে চাঁদপুর সদর  থানায় নেওয়া হয়। এ ছাড়া চেকপোস্টে আটক অপর ১০ যুবকও থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে কচুয়া থানা পুলিশের সহযোগিতায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

 গ্রেফতারকৃতরা বর্তমানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে তিনি জানান।

কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা

 

ছবিঃ কচুয়ায় চাচা-ভাতিজার কাছ থেকে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার Kejahatan গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার 50 Views চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Kejahatan চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 51 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ Kejahatan সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ 76 Views সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার Kejahatan সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার 81 Views সিরাজগঞ্জে বিএনপিকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার Kejahatan সিরাজগঞ্জে বিএনপিকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার 76 Views রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার Kejahatan রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার 127 Views রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার Kejahatan রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার 116 Views