সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) চূড়ান্ত রায়ে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সের শিরোপা সেনেগালকে ফিরিয়ে দিয়েছে। গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে পাপে গুয়ের গোলে মরক্কোকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ম্যাচ বয়কটের অভিযোগে গত মার্চে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) সেনেগালের ট্রফি কেড়ে নিয়ে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছিল।
সিএএসের তিন বিচারকের প্যানেল জানিয়েছে, রেফারি জঁ-জ্যাক এনদালা খেলা পুনরায় শুরু করে শেষ বাঁশি পর্যন্ত পরিচালনা করেছেন এবং এ ক্ষেত্রে তিনি আইনত কোনো ভুল করেননি কিংবা তার সিদ্ধান্তে খেলার বাইরের কোনো প্রভাব ছিল না। নীতিমালার ৮২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পরাজিত ঘোষণার নিয়ম তখনই প্রযোজ্য হয়, যখন কোনো দলের কারণে খেলা স্থায়ীভাবে বন্ধ করতে হয়; কিন্তু ম্যাচটি পুনরায় চালু হয়ে শেষ পর্যন্ত গড়ায় আগের রায় বাতিল করেছে আদালত।
Aplikasi 'Eye News BD'

Komentar 0