ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে স্প্রে মেশিন বিতরণ করেছেন মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফ। তাঁর ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বামনসুন্দর দারোগারহাট সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে এসব স্প্রে মেশিন বিতরণ করা হয়।
কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট অলিউল কবির ইকবাল।
মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফের সার্বিক তত্ত্বাবধানে এবং কাটাছরা ইউনিয়ন ক্রীড়া ছাত্রদলের সদস্যসচিব জাবেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, কাটাছরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সামছুদ্দীন খোকন, মোজাম্মেল হোসেন, জাহিদুল ইসলাম চৌধুরী মাসুম, কাটাছরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হাশেম ও সদস্যসচিব কামরুল ইসলাম, কাটাছরা ইউনিয়ন ক্রীড়া ছাত্রদলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন অমিত প্রমুখ।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রয়োজন সামাজিক দায়বদ্ধতা ও সম্মিলিত উদ্যোগ। মশার বিস্তার রোধে বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা জরুরি।
তাঁরা আরও বলেন, কাটাছরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে স্প্রে মেশিন বিতরণ একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে মশক নিধন কার্যক্রম আরও গতিশীল হবে। মানুষের স্বাস্থ্য সুরক্ষায় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসা প্রয়োজন। সংকট সৃষ্টি হওয়ার অপেক্ষায় না থেকে আগাম ঝুঁকি মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে পরিচ্ছন্ন, সচেতন ও নিরাপদ জনপদ গড়ে তোলা সম্ভব হবে।
برنامه «Eye News BD»
نظرات 0