মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ

ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে স্প্রে মেশিন বিতরণ করেছেন মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফ। তাঁর ব্যক্তিগত উদ্যোগে মঙ্গল..
مشاركة على Eidok
মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ
الصورة: مجمّعة

ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে স্প্রে মেশিন বিতরণ করেছেন মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফ। তাঁর ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বামনসুন্দর দারোগারহাট সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে এসব স্প্রে মেশিন বিতরণ করা হয়।

কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট অলিউল কবির ইকবাল।

মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফের সার্বিক তত্ত্বাবধানে এবং কাটাছরা ইউনিয়ন ক্রীড়া ছাত্রদলের সদস্যসচিব জাবেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, কাটাছরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সামছুদ্দীন খোকন, মোজাম্মেল হোসেন, জাহিদুল ইসলাম চৌধুরী মাসুম, কাটাছরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হাশেম ও সদস্যসচিব কামরুল ইসলাম, কাটাছরা ইউনিয়ন ক্রীড়া ছাত্রদলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন অমিত প্রমুখ।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রয়োজন সামাজিক দায়বদ্ধতা ও সম্মিলিত উদ্যোগ। মশার বিস্তার রোধে বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা জরুরি।

তাঁরা আরও বলেন, কাটাছরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে স্প্রে মেশিন বিতরণ একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে মশক নিধন কার্যক্রম আরও গতিশীল হবে। মানুষের স্বাস্থ্য সুরক্ষায় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসা প্রয়োজন। সংকট সৃষ্টি হওয়ার অপেক্ষায় না থেকে আগাম ঝুঁকি মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে পরিচ্ছন্ন, সচেতন ও নিরাপদ জনপদ গড়ে তোলা সম্ভব হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলন أخبار المنطقة আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলন 50 Views সিরাজগঞ্জের সলঙ্গা-তারাশ সড়কে চরম জনদুর্ভোগ: বেহাল দশায় বিপর্যস্ত জনজীবন أخبار المنطقة সিরাজগঞ্জের সলঙ্গা-তারাশ সড়কে চরম জনদুর্ভোগ: বেহাল দশায় বিপর্যস্ত জনজীবন 68 Views সীতাকুণ্ডে শিল্পায়ন ও কর্মসংস্থানের পথপ্রদর্শক নিজাম উদ্দিন আর নেই أخبار المنطقة সীতাকুণ্ডে শিল্পায়ন ও কর্মসংস্থানের পথপ্রদর্শক নিজাম উদ্দিন আর নেই 50 Views ‎অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান, সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর أخبار المنطقة ‎অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান, সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর 84 Views কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে ঝরল দুই প্রাণ أخبار المنطقة কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে ঝরল দুই প্রাণ 75 Views দিনাজপুরে ৭১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ  أخبار المنطقة দিনাজপুরে ৭১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ  63 Views কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত أخبار المنطقة কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত 107 Views