তক্তা খুলতে নেমে আর ফেরা হলো না! কালিগঞ্জে সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুইজনের

সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই মৃত্যু, উদ্ধার করতে নেমে হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতা..
Condividi su Eidok
তক্তা খুলতে নেমে আর ফেরা হলো না! কালিগঞ্জে সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুইজনের
Foto: archivio

সাতক্ষীরার কালিগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে এক রাজমিস্ত্রি ও নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়েছেন আরও একজন। আশঙ্কাজনক অবস্থায় তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার তারালি ইউনিয়নের বরেয়া গ্রামের সরদার পাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরেয়া গ্রামের সোনা সরদারের ছেলে রাজমিস্ত্রি মহানন্দ সরকার (২৫) এবং একই গ্রামের মনিপাড়ার ছেলে আরাফাত হোসেন (১৫)। আরাফাত স্থানীয় বরেয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

অসুস্থ ব্যক্তি হলেন একই গ্রামের এরশাদ আলীর ছেলে ও তারালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বেশ কিছুদিন আগে বরেয়া গ্রামের হাতেম আলী সরদার তাঁর বাড়িতে একটি নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করেন। মঙ্গলবার দুপুরে রাজমিস্ত্রি মহানন্দ সরকার ট্যাংকের ভেতরে জমে থাকা সেন্টারিংয়ের তক্তা খুলতে নামেন। এ সময় বিষয়টি দেখতে গিয়ে স্কুলছাত্র আরাফাতও ট্যাংকের ভেতরে নামে। কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত গ্যাসের প্রভাবে দুজনই অচেতন হয়ে পড়েন এবং সেখানেই তাদের মৃত্যু হয়।

দীর্ঘক্ষণ ধরে ট্যাংকের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাদের উদ্ধারে এগিয়ে আসেন গোলাম হোসেন। তিনি ট্যাংকের ভেতরে নামার চেষ্টা করলে সেখানকার বিষাক্ত গ্যাসে তিনিও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে অল্প বয়সী স্কুলছাত্রের এমন মর্মান্তিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

হাম ও হামসদৃশ উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, জনস্বাস্থ্য খাতে উদ্বেগ Altro হাম ও হামসদৃশ উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, জনস্বাস্থ্য খাতে উদ্বেগ 52 Views পাঁচ দিনের মধ্যে অবৈধ ক্লিনিক বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি Altro পাঁচ দিনের মধ্যে অবৈধ ক্লিনিক বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি 116 Views প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির Altro প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির 52 Views শিক্ষক সংকটে ধুঁকছে সরকারি মেডিকেল কলেজ, তবুও নতুন প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে বিতর্ক Altro শিক্ষক সংকটে ধুঁকছে সরকারি মেডিকেল কলেজ, তবুও নতুন প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে বিতর্ক 82 Views চিকিৎসা ও শিক্ষায় সাফল্যের অনন্য দৃষ্টান্ত চাঁদপুরের কচুয়ার মজুমদার পরিবার Altro চিকিৎসা ও শিক্ষায় সাফল্যের অনন্য দৃষ্টান্ত চাঁদপুরের কচুয়ার মজুমদার পরিবার 105 Views ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি, সাতক্ষীরায় আক্রান্ত ১ হাজার ৪৯০ Altro ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি, সাতক্ষীরায় আক্রান্ত ১ হাজার ৪৯০ 105 Views চাঁদপুরের বাবুরহাট বাজারে অস্বাস্থ্যকর খাদ্যের রমরমা বাণিজ্য: ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা Altro চাঁদপুরের বাবুরহাট বাজারে অস্বাস্থ্যকর খাদ্যের রমরমা বাণিজ্য: ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা 98 Views