মঙ্গলবার ২৪ নভেম্বর রাত ১২টা ৩০ মিনিটে চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, তেতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মোঃ সামছুল হক সরকার(৬৭) ও আলোকডিহি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ তছলিম উদ্দিন(৫৮)।
তাদের বিরুদ্ধে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
আজ মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়। চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
「Eye News BD」アプリ
コメント 0