পাঁচ দিনের মধ্যে অবৈধ ক্লিনিক বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রোগীর নিরাপত্তা নিয়ে শঙ্কা, সাতক্ষীরায় অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে মানববন্ধন
Bagikan di Eidok
পাঁচ দিনের মধ্যে অবৈধ ক্লিনিক বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
Foto: dikumpulkan

সাতক্ষীরায় অবৈধ, অনিবন্ধিত ও প্রয়োজনীয় অনুমোদনবিহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান অব্যাহত রাখা এবং এসব প্রতিষ্ঠান বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছেন বক্তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১টায় শহরের খুলনা রোড মোড়ে সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের মুখপাত্র মনজুরুল আলম বাপ্পি, সদস্য ইমরান ফরহাদ, মহিউদ্দিন কুরাইশ, সাব্বির আহমেদ ও মিয়ারাজ হোসেনসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল খাতে অবৈধ, অনিবন্ধিত এবং প্রয়োজনীয় অনুমোদনবিহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোর বিরুদ্ধে সেবার মান, প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ জনবল ও অনুমোদনসংক্রান্ত ঘাটতির অভিযোগ রয়েছে। ফলে চিকিৎসা নিতে গিয়ে সাধারণ মানুষ প্রতারণা, আর্থিক ক্ষতি ও স্বাস্থ্যঝুঁকির শিকার হওয়ার আশঙ্কায় থাকছেন।

তাঁরা বলেন, চিকিৎসাসেবার নামে কোনো প্রতিষ্ঠান যাতে সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে ব্যবসা করতে না পারে, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, অভিযানের পর প্রতিষ্ঠানগুলো পুনরায় কার্যক্রম শুরু করছে কি না, সেটিও নিয়মিত তদারকি করতে হবে।

বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী পাঁচ দিনের মধ্যে অবৈধ ও অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে প্রশাসনিক অভিযান পরিচালনা, প্রয়োজনীয় তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অন্যথায় সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

মানববন্ধন থেকে বক্তারা অবৈধ প্রতিষ্ঠান চিহ্নিত করে তালিকা প্রকাশ, নিয়মিত তদারকি, অনুমোদন ও জনবল যাচাই এবং আইন অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাঁদের মতে, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

হাম ও হামসদৃশ উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, জনস্বাস্থ্য খাতে উদ্বেগ Lainnya হাম ও হামসদৃশ উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, জনস্বাস্থ্য খাতে উদ্বেগ 10 Views প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির Lainnya প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির 44 Views শিক্ষক সংকটে ধুঁকছে সরকারি মেডিকেল কলেজ, তবুও নতুন প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে বিতর্ক Lainnya শিক্ষক সংকটে ধুঁকছে সরকারি মেডিকেল কলেজ, তবুও নতুন প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে বিতর্ক 77 Views চিকিৎসা ও শিক্ষায় সাফল্যের অনন্য দৃষ্টান্ত চাঁদপুরের কচুয়ার মজুমদার পরিবার Lainnya চিকিৎসা ও শিক্ষায় সাফল্যের অনন্য দৃষ্টান্ত চাঁদপুরের কচুয়ার মজুমদার পরিবার 103 Views ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি, সাতক্ষীরায় আক্রান্ত ১ হাজার ৪৯০ Lainnya ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি, সাতক্ষীরায় আক্রান্ত ১ হাজার ৪৯০ 103 Views চাঁদপুরের বাবুরহাট বাজারে অস্বাস্থ্যকর খাদ্যের রমরমা বাণিজ্য: ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা Lainnya চাঁদপুরের বাবুরহাট বাজারে অস্বাস্থ্যকর খাদ্যের রমরমা বাণিজ্য: ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা 94 Views সিরাজগঞ্জকে প্রথম ছানিমুক্ত জেলা গড়তে ৫০ হাজার বিনামূল্যে অপারেশনের উদ্যোগ Lainnya সিরাজগঞ্জকে প্রথম ছানিমুক্ত জেলা গড়তে ৫০ হাজার বিনামূল্যে অপারেশনের উদ্যোগ 70 Views