গণমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা বা পলাতক অন্য যেকোনো সাজাপ্রাপ্ত আসামি দেশে এলেই তাদের গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে এবং এর কোনো ব্যত্যয় ঘটবে না। রয়টার্সের প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি জানান, প্লেন, হেলিকপ্টার বা কোনো যানবাহন পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কারো কোনো কথা হয়নি।
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা কোথায় আছেন বা তার চেহারা কেউ দেখেছেন কি না তা স্পষ্ট নয়; ১৬ বা ১৭ ডিসেম্বর ফেরার বিষয়টি নিছক ‘পলিটিক্যাল স্টান্ট’ এবং এর মাধ্যমে তিনি আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের আবারও বিপদে ফেলার পাঁয়তারা করছেন।
শামা ওবায়েদ আরও জানান, ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে থাকা হাদির হত্যাকারী ও জুলাই-আগস্টের খুন-গুমের সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী দণ্ডপ্রাপ্ত কাউকে সরকার পাসপোর্ট বা এনআইডি প্রদান করবে না।
برنامه «Eye News BD»
نظرات 0