

নেজাম উদ্দীন-রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রীশ্রী রাস মহোৎসব উপলক্ষে ব্যতিক্রমী উপহার দিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এরশাদ সওদাগর।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) উত্তর রাঙ্গুনিয়ার সাবেক দীঘিরপাড় এলাকায় আয়োজিত রাস মহোৎসবে তিনি এ উপহার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা জজ নির্মল কান্তি চৌধুরী, তারা পদ দে, আশু দেসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত ব্যক্তিরা এরশাদ সওদাগরের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, ছোটবেলা থেকেই এরশাদ একজন পরোপকারী ও বন্ধুবৎসল মানুষ। যেকোনো বিপদ-আপদে তিনি মানুষের খোঁজখবর নেন এবং পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এমনকি দুর্গাপূজা উপলক্ষেও তিনি এলাকাবাসীর জন্য উপহার পাঠিয়েছেন।
তারা আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে এরশাদ সওদাগরের মতো মানুষের সমাজে প্রয়োজন রয়েছে। তাঁর এ ধরনের উদ্যোগ সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আমরা তাঁর সার্বিক মঙ্গল কামনা করি।
「Eye News BD」アプリ
コメント 0