নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের সফল অভিযান - ইয়াবাসহ একজন আটক, সিএনজি জব্দ

নাইক্ষ্যংছড়িতে সফল অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবাসহ মনির আহম্মেদ (৫২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।..
Auf Eidok teilen
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের সফল অভিযান - ইয়াবাসহ একজন আটক, সিএনজি জব্দ
Foto: Archiv

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান): নাইক্ষ্যংছড়িতে সফল অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবাসহ মনির আহম্মেদ (৫২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দপ্তরের ১ নম্বর জিপি গেটের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃত মনির আহম্মেদ কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে।

১১ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে সবুজ রঙের ২০০ পিস ও হলুদ রঙের ১৯ হাজার ৭৫০ পিসসহ সর্বমোট ১৯ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার সিজার মূল্য ৫৯ লাখ ৮৫ হাজার টাকা এবং জব্দকৃত সিএনজির মূল্য ৪ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য ৬৩ লাখ ৮৫ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তি, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত সিএনজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 1

Md Amir Hosen Sadeky
Md Amir Hosen Sadeky 22 minutes ago
ধন্যবাদ
0 0 Antwort
Zeig mehr

In Verbindung stehende Artikel

পাবনায় রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসংযোগ: অস্থিরতার মুখে জননিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা Verbrechen পাবনায় রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসংযোগ: অস্থিরতার মুখে জননিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা 22 Views টাকা ভাঙানোর কথা বলে প্রতারণা, আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার সর্বস্ব হারানোর শঙ্কা Verbrechen টাকা ভাঙানোর কথা বলে প্রতারণা, আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার সর্বস্ব হারানোর শঙ্কা 89 Views আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, আদালতের পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার Verbrechen আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, আদালতের পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার 65 Views আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক Verbrechen আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক 57 Views লাওসে ২০ বাংলাদেশি শ্রমিক কর্মসংস্থানের নামে প্রতারণার শিকার Verbrechen লাওসে ২০ বাংলাদেশি শ্রমিক কর্মসংস্থানের নামে প্রতারণার শিকার 89 Views কুলিয়ারচরে সন্ত্রাস বিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্যসহ ওয়ারেন্টভুক্ত আরও ১ আসামি আটক Verbrechen কুলিয়ারচরে সন্ত্রাস বিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্যসহ ওয়ারেন্টভুক্ত আরও ১ আসামি আটক 70 Views জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচার: দুদকে তলব মডেল মেঘনা আলম Verbrechen জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচার: দুদকে তলব মডেল মেঘনা আলম 39 Views