বগুড়া

বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ায় নারী ও শিশু নির্যাতন, মাদক বিস্তার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।..
Partager sur Eidok
বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত
Photo : collectée

গতকাল সোমবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, বগুড়ার আয়োজনে বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। সভায় সভাপতিত্ব করেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপপরিচালক শাফিউজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ।

সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করে বক্তব্য দেন বক্তারা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

কুতুবদিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি গঠন: সাংগঠনিক শক্তিবৃদ্ধির লক্ষ্য Nouvelles du district কুতুবদিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি গঠন: সাংগঠনিক শক্তিবৃদ্ধির লক্ষ্য 8 Views রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত Nouvelles du district রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত 24 Views বগুড়ায় জমির মূল্য নির্ধারণ ও বৃত্তি পরীক্ষা নিয়ে জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত Nouvelles du district বগুড়ায় জমির মূল্য নির্ধারণ ও বৃত্তি পরীক্ষা নিয়ে জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত 37 Views সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে কলেজ প্রভাষককে শোকজ Nouvelles du district সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে কলেজ প্রভাষককে শোকজ 69 Views মাধবপুরে ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা সহায়তা Nouvelles du district মাধবপুরে ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা সহায়তা 32 Views চিরিরবন্দরে আলোকডিহি জান বক্‌স উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক Nouvelles du district চিরিরবন্দরে আলোকডিহি জান বক্‌স উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক 53 Views মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ Nouvelles du district মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ 101 Views