১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ, তালায় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি

তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি গঠন
Auf Eidok teilen
১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ, তালায় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি
Foto: Archiv

সাতক্ষীরার তালা উপজেলা শাখায় জাতীয় ছাত্রশক্তির ছয় মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে শাহা জালাল আহমেদ রুমিকে আহ্বায়ক এবং মো. রাকিবুল ইসলামকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক হাসিবুল হাসান ফরমান ও সদস্য সচিব বখতিয়ার হোসেন স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. রাশিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. সবুজ শেখ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুজাহিদুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব মো. মুজাহিদ।

এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান। সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন মো. শাকিল ও মো. আব্দুল্লাহ শেখ।

সংগঠন সূত্রে জানা গেছে, জাতীয় ছাত্রশক্তির মুখ্য সংগঠক মুজাহিদুল ইসলামের সুপারিশের ভিত্তিতে এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ছয় মাস মেয়াদি এ কমিটির মাধ্যমে তালা উপজেলায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও গতিশীল করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন Politik ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন 10 Views শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল Politik শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল 59 Views কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী Politik কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী 33 Views দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার এনসিপির Politik দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার এনসিপির 27 Views আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম Politik আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম 111 Views গাজীপুরে পোশাক শ্রমিক অস্থিরতা ঘিরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের 'নৈরাজ্য প্রতিহত' মহড়া: জননিরাপত্তা ও রাজনৈতিক মেরুকরণের প্রশ্ন Politik গাজীপুরে পোশাক শ্রমিক অস্থিরতা ঘিরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের 'নৈরাজ্য প্রতিহত' মহড়া: জননিরাপত্তা ও রাজনৈতিক মেরুকরণের প্রশ্ন 42 Views প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা নিরসনে এনসিপির উচ্চপর্যায়ের বৈঠক Politik প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা নিরসনে এনসিপির উচ্চপর্যায়ের বৈঠক 40 Views