সাতক্ষীরার তালা উপজেলা শাখায় জাতীয় ছাত্রশক্তির ছয় মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে শাহা জালাল আহমেদ রুমিকে আহ্বায়ক এবং মো. রাকিবুল ইসলামকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক হাসিবুল হাসান ফরমান ও সদস্য সচিব বখতিয়ার হোসেন স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. রাশিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. সবুজ শেখ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুজাহিদুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব মো. মুজাহিদ।
এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান। সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন মো. শাকিল ও মো. আব্দুল্লাহ শেখ।
সংগঠন সূত্রে জানা গেছে, জাতীয় ছাত্রশক্তির মুখ্য সংগঠক মুজাহিদুল ইসলামের সুপারিশের ভিত্তিতে এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
ছয় মাস মেয়াদি এ কমিটির মাধ্যমে তালা উপজেলায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও গতিশীল করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
App „Eye News BD”
Comments 0