তারেক রহমানের জন্মদিনে বাউফলে সবুজের উদ্যোগ, বৃক্ষরোপণ করলেন ছাত্রনেতা রাফা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ তৌসিফুর রহমান ..
مشاركة على Eidok
তারেক রহমানের জন্মদিনে বাউফলে সবুজের উদ্যোগ, বৃক্ষরোপণ করলেন ছাত্রনেতা রাফা
الصورة: مجمّعة

পটুয়াখালীর বাউফল প্রতিনিধি সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ তৌসিফুর রহমান রাফা। কর্মসূচির আওতায় ধূলিয়া স্কুল ও ধূলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচি প্রসঙ্গে শরীফ তৌসিফুর রহমান রাফা বলেন, জন্মদিন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ ও পরিবেশের জন্য ভালো কিছু করার উদ্দেশ্যেই ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক এ উদ্যোগ নেওয়া হয়েছে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পৃথিবী গড়ে তুলতে সহায়ক উল্লেখ করে তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান এবং এই ছোট উদ্যোগ অন্যদের অনুপ্রাণিত করলে প্রচেষ্টা সার্থক হবে বলে মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন ধূলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মৃধা, বাউফল উপজেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম মহিবুল, ধূলিয়া ইউনিয়ন কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গনী মুন্সি, ধূলিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা সাইফুল খন্দকার ও জিহাদ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাতসহ স্থানীয় নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মীরা এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী أخبار المنطقة ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী 36 Views ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা أخبار المنطقة ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা 41 Views কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা أخبار المنطقة কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা 86 Views ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা أخبار المنطقة ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা 67 Views বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ أخبار المنطقة বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ 53 Views বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ أخبار المنطقة বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ 81 Views ফরিদপুরে মা ও ভাইয়ের পর মারা গেল শিশু তাবিয়া মিনহা أخبار المنطقة ফরিদপুরে মা ও ভাইয়ের পর মারা গেল শিশু তাবিয়া মিনহা 56 Views