দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব প্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে অথবা উত্তীর্ণ হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ ছয় মাস বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব এডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ মেয়াদোত্তীর্ণের তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য বৃদ্ধি করা হলো। বর্ধিত সময়ে কমিটির সভাপতি যথানিয়মে বেতন-ভাতার বিলে স্বাক্ষর করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনের স্মারক নম্বর৩৭.০০.০০০০.০৭২.৯৯.০০৮.২৩.২৯৮। এতে তারিখ উল্লেখ করা হয়েছে ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ নভেম্বর ২০২৬।
এ সিদ্ধান্তের ফলে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদোত্তীর্ণের অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটিগুলো আরও ছয় মাস দায়িত্ব পালনের সুযোগ পাবে।
“Eye News BD”应用
注释 0