বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়ল আরও ছয় মাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২৩ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর মেয়াদ ছয় মাস বৃদ্ধির কথা জানানো হয়। বর্ধিত সময়ে কমিটির সভাপ..
مشاركة على Eidok
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়ল আরও ছয় মাস
الصورة: مجمّعة
 
 
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব প্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে অথবা উত্তীর্ণ হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ ছয় মাস বৃদ্ধি করা হয়েছে।
 
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব এডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ মেয়াদোত্তীর্ণের তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য বৃদ্ধি করা হলো। বর্ধিত সময়ে কমিটির সভাপতি যথানিয়মে বেতন-ভাতার বিলে স্বাক্ষর করবেন।
 
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
 
প্রজ্ঞাপনের স্মারক নম্বর৩৭.০০.০০০০.০৭২.৯৯.০০৮.২৩.২৯৮। এতে তারিখ উল্লেখ করা হয়েছে ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ নভেম্বর ২০২৬।
 
এ সিদ্ধান্তের ফলে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদোত্তীর্ণের অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটিগুলো আরও ছয় মাস দায়িত্ব পালনের সুযোগ পাবে।
 
 
 
 
 
 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

শিশু পাচার ও নির্যাতন রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান, দেবহাটায় এনজিও-সিবিও প্রতিনিধিদের সভা الدين والتعليم শিশু পাচার ও নির্যাতন রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান, দেবহাটায় এনজিও-সিবিও প্রতিনিধিদের সভা 49 Views মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল الدين والتعليم মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল 42 Views মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ الدين والتعليم মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ 64 Views এইচএসসি পুনর্মূল্যায়ন: ৩৩ হাজার শিক্ষার্থীর ফলাফলে ব্যাপক পরিবর্তন, শিক্ষা বোর্ডের প্রাথমিক মূল্যায়নে গুরুতর ত্রুটির ইঙ্গিত الدين والتعليم এইচএসসি পুনর্মূল্যায়ন: ৩৩ হাজার শিক্ষার্থীর ফলাফলে ব্যাপক পরিবর্তন, শিক্ষা বোর্ডের প্রাথমিক মূল্যায়নে গুরুতর ত্রুটির ইঙ্গিত 41 Views ৩য় সমাবর্তন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময়, সমাবর্তনের নতুন তারিখ ২১ জানুয়ারি ২০২৭ الدين والتعليم ৩য় সমাবর্তন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময়, সমাবর্তনের নতুন তারিখ ২১ জানুয়ারি ২০২৭ 47 Views মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা الدين والتعليم মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা 73 Views সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু, ২৪ নভেম্বর পুণ্যস্নানে সমাপ্তি الدين والتعليم সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু, ২৪ নভেম্বর পুণ্যস্নানে সমাপ্তি 90 Views