শিশু পাচার ও নির্যাতন রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান, দেবহাটায় এনজিও-সিবিও প্রতিনিধিদের সভা

শিশু যৌন পাচার প্রতিরোধে পরিবার-প্রশাসন ও সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ..
Partager sur Eidok
শিশু পাচার ও নির্যাতন রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান, দেবহাটায় এনজিও-সিবিও প্রতিনিধিদের সভা
Photo : collectée

সাতক্ষীরার দেবহাটায় শিশু যৌন পাচার (সিএসটি) প্রতিরোধ এবং ঝুঁকিতে থাকা শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পাচার ও নির্যাতনের ঝুঁকিতে থাকা শিশুদের দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় সেবা প্রদান এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

সোমবার (২৩ নভেম্বর) দেবহাটা মডেল মসজিদের কনফারেন্স রুমে শিশু যৌন পাচার প্রতিরোধ ও শিশু সুরক্ষাবিষয়ক এক সমন্বয় সভায় এসব কথা বলেন বক্তারা। এতে সাতক্ষীরা জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) এবং কমিউনিটিভিত্তিক সংগঠনের (সিবিও) প্রতিনিধিরা অংশ নেন।

রাইটস যশোরের বাস্তবায়নে এবং দ্য ফ্রিডম ফান্ডের কারিগরি ও আর্থিক সহায়তায় পরিচালিত ‘Enhancing Protection of Child Sex Trafficking (CST) Survivors in Bangladesh’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমির সিদ্দিকী।

রাইটস যশোরের পক্ষে বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা মো. আতিকুর রহমান। সভায় শিশু যৌন পাচার প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি সভার বিষয়ভিত্তিক উপস্থাপনা ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন।

বক্তারা বলেন, শিশু যৌন পাচার একটি গুরুতর সামাজিক অপরাধ। এ অপরাধ প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও পাচারের ঝুঁকি চিহ্নিত করতে পরিবার ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন।

তাঁরা আরও বলেন, কোনো শিশু ঝুঁকিতে পড়লে দ্রুত তাকে শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী আইনি সহায়তা, কাউন্সেলিং, চিকিৎসা, পুনর্বাসন ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। এ জন্য সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্পষ্ট যোগাযোগ ও সমন্বয় থাকা জরুরি। কার্যকর রেফারেল ব্যবস্থা থাকলে বিপদে পড়া শিশুকে সময়মতো সঠিক সেবার আওতায় আনা সম্ভব হবে।

সভায় শিশু যৌন পাচারের শিকার ও ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষায় বিদ্যমান সেবাব্যবস্থাকে আরও কার্যকর করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং শিশু সুরক্ষায় সমন্বিত দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা Religion et Éducation মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা 55 Views দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত Religion et Éducation দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত 61 Views এইচএসসিতে ভয়াবহ বিপর্যয়: চাঁদপুরের ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৭৯ প্রতিষ্ঠানকে শোকজ কুমিল্লা বোর্ডের Religion et Éducation এইচএসসিতে ভয়াবহ বিপর্যয়: চাঁদপুরের ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৭৯ প্রতিষ্ঠানকে শোকজ কুমিল্লা বোর্ডের 105 Views মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার: এইচএসসি পর্যায়েও সম্প্রসারণের পরিকল্পনা সরকারের Religion et Éducation মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার: এইচএসসি পর্যায়েও সম্প্রসারণের পরিকল্পনা সরকারের 55 Views আমতলীর হলদিয়া হাট ব্রিজের প্রথম পিলার স্থাপন Religion et Éducation আমতলীর হলদিয়া হাট ব্রিজের প্রথম পিলার স্থাপন 114 Views রাস মহোৎসবে স্বনির্ভর রাঙ্গুনিয়া চেয়ারম্যান প্রার্থী এরশাদ সওদাগরের ব্যতিক্রমী উপহার Religion et Éducation রাস মহোৎসবে স্বনির্ভর রাঙ্গুনিয়া চেয়ারম্যান প্রার্থী এরশাদ সওদাগরের ব্যতিক্রমী উপহার 41 Views রাঙ্গুনিয়ায় রাস মহোৎসবে চেয়ারম্যান প্রার্থী এরশাদ সওদাগরের ব্যতিক্রমী উপহার Religion et Éducation রাঙ্গুনিয়ায় রাস মহোৎসবে চেয়ারম্যান প্রার্থী এরশাদ সওদাগরের ব্যতিক্রমী উপহার 41 Views