কচুয়া বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

সভায় বক্তারা কচুয়া বিশ্বরোড বাজারের ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বাজারের সার্বিক উন্নয়নে নবগঠিত কমিটির মাধ্যমে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।..
مشاركة على Eidok
কচুয়া বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন
الصورة: مجمّعة

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকাল ৪টায় কচুয়া বিশ্বরোড চাইনিজ তৃপ্তি রেস্টুরেন্টে বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতি হিসেবে শফিকুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক হিসেবে আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আবুল কালাম আজাদ নির্বাচিত হন।

নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভায় আট সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন— মুজিবুর রহমান, আলমগীর তালুকদার, হাসান সরদার, এরশাদ, আলমগীর হোসেন, খোরশেদ, অলিউল্লাহ ও আনোয়ার।

ইঞ্জিনিয়ার মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কচুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, শফিকুল ইসলাম রুবেল, কচুয়া বার্তার সম্পাদক ও সাংবাদিক আলমগীর তালুকদার, মো. কবির হোসেন, মুক্তার হোসেন, অলিউল্লাহ চৌধুরী, এরশাদ উল্যাহ, মো. শুভ, মোস্তফা কামালসহ বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা কচুয়া বিশ্বরোড বাজারের ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বাজারের সার্বিক উন্নয়নে নবগঠিত কমিটির মাধ্যমে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

কচুয়া বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة