নতুন প্রজন্মের হিরো চিত্রনায়ক শিশির সরদার

নতুন প্রজন্মের হিরো চিত্রনায়ক শিশির সরদার
分享到 Eidok
নতুন প্রজন্মের হিরো চিত্রনায়ক শিশির সরদার
图片:来源收集

নতুন প্রজন্মের হিরো চিত্রনায়ক শিশির সরদার

*সোহাগ হোসেন শান্ত*
 বিনোদন, সাংবাদিক, বাংলাদেশ।  

ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের হিরো চিত্রনায়ক শিশির সরদার।

তিনি একদিনে হিরো হননি। অনেক কষ্ট, অনেক সংগ্রাম, অনেক অপেক্ষার পর আজ তিনি ঢাকাই সিনেমার নতুন মুখ। যারা তাকে কাছ থেকে চেনেন, তারা জানেন - এই ছেলেটার মধ্যে আছে একটা আলাদা আগুন।

*মধ্যবিত্ত দিয়ে শুরু, এখন সবার মুখে মুখে*

শিশির সরদারের প্রথম আলোচিত সিনেমা "মধ্যবিও। এই সিনেমায় তিনি অভিনয় করেছেন "আবির" চরিত্রে।

গল্পটা ছিল আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষের। গ্রামের ছেলে, শহরের স্বপ্ন, পরিবারের দায়িত্ব - এই সবকিছুই যেন নিজের জীবন দিয়ে ফুটিয়ে তুলেছেন শিশির সরদার।

মধ্যবিত্ত সিনেমা দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন, তিনি শুধু নতুন নায়ক না, তিনি অভিনয় জানা নায়ক।

*একটা নয়, আরও বেশ কয়েকটি সিনেমা*

মধ্যবিত্তের পর তিনি থেমে থাকেননি। একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন তিনি।


এছাড়াও আরও বেশ কয়েকটি সিনেমায় কাজ করছেন এই নতুন প্রজন্মের হিরো। সামনে আসছে আরও বড় চমক।

*তার নাটক মানেই হিট*

সিনেমার পাশাপাশি অসংখ্য বাংলা নাটকে অভিনয় করছেন শিশির সরদার। আর তার নাটক মানেই হিট।

তার জনপ্রিয় নাটকগুলো হলো -
*গলির রংবাজ, ছেলে আমার বড় হবে, কাবিনের টাকা, বউ পিটাইলে বুদ্ধি বাড়ে, প্রবাসী টাকার মেশিন, সম্পর্কের দাম*

বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে তিনি অনেক জনপ্রিয়। প্রবাসের কষ্ট, বাবার স্বপ্ন, মায়ের ভালোবাসা - এই গল্পগুলো শিশির সরদারের মতো করে আর কেউ ফুটিয়ে তুলতে পারেন না।

তার নতুন নাটক "সম্পর্কের দাম" ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে।

*নতুন প্রজন্মের নতুন আশা*

শিশির সরদার বলেন,
"আমি শাকিব খান হতে চাই না, আমি শিশির সরদার হয়েই মানুষের ভালোবাসা পেতে চাই। মানুষ আমাকে নিয়ে হাসুক, সমস্যা নাই। আমার অভিনয়ই একদিন কথা বলবে।"

আর সত্যিই, তার অভিনয় এখন কথা বলতে শুরু করেছে।

ঢাকাই সিনেমা একজন নতুন হিরো পেয়ে গেছে। আর সেই হিরোর নাম - চিত্রনায়ক শিশির সরদার।

নতুন প্রজন্মের জন্য তিনি এক নতুন অনুপ্রেরণা। তার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论