দেশের পরিস্থিতি নিয়ে দোহারে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি

রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার জয়পাড়া বাজারের কলেমা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।..
Chia sẻ lên Eidok
দেশের পরিস্থিতি নিয়ে দোহারে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি
Ảnh: tư liệu

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।
রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার জয়পাড়া বাজারের কলেমা চত্বরে  সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাঁরা এসব কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
তাঁরা আরও বলেন, দেশে যখন স্থিতিশীলতা ফিরে আসছে, তখন একটি মহল নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে দোহার উপজেলা ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে।
সমাবেশে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুঁইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি সেলিম উসমানসহ ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দেশের পরিস্থিতি নিয়ে দোহারে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy