চট্টগ্রামের মিরসরাইয়ের সন্তান শামসুদ্দিন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থান করে আন্তর্জাতিক নেটওয়ার্ক মার্কেটিং প্রতিষ্ঠান DXN-এর সঙ্গে কাজ করে ESD পদ অর্জন করেছেন। তিনি DXN POPULAR UNION TEAM UAE-এর একজন সক্রিয় সদস্য।
এ অর্জনে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে শামসুদ্দিন বলেন, এ সাফল্য শুধু তাঁর একার নয়; এর পেছনে রয়েছে আপলাইন, ডাউনলাইন, টিমের প্রতিটি সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও দোয়া।
তিনি বলেন, জীবনে বড় হওয়ার জন্য কাউকে ছোট করার প্রয়োজন নেই। বরং সবাইকে সম্মান, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে একসঙ্গে সামনে এগিয়ে যাওয়াই প্রকৃত সফলতা। তাঁর প্রত্যাশা, টিমের সদস্যরা একে অপরের সাফল্যে আনন্দিত হবেন, নতুনদের সুযোগ দেবেন এবং অভিজ্ঞদের সম্মান জানিয়ে একটি সুন্দর ও শক্তিশালী টিম গড়ে তুলবেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শামসুদ্দিন বলেন, ‘আপনি সফল হলে আমাকে ভুলে যাবেন না, আর আমি সফল হলে আপনাদের কাউকে ভুলব না। আমাদের সম্পর্ক শুধু ব্যবসার নয়, ভালোবাসা, বিশ্বাস, সম্মান ও একসঙ্গে এগিয়ে যাওয়ার।’
তিনি তাঁর এ অর্জনে যারা পাশে ছিলেন, উৎসাহ দিয়েছেন, দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সবার সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, শামসুদ্দিনের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবাস করছেন এবং DXN POPULAR UNION TEAM UAE-এর সঙ্গে যুক্ত রয়েছেন।
Ứng dụng "Eye News BD"

Bình luận 0