মিরসরাইয়ের শামসুদ্দিনের DXN-এ ESD পদ অর্জন

চট্টগ্রামের মিরসরাইয়ের সন্তান শামসুদ্দিন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থান করে আন্তর্জাতিক নেটওয়ার্ক মার্কেটিং প্রতিষ্ঠান DXN-এর সঙ্গে কাজ করে ESD পদ অর্জন করেছেন। তিনি DXN POPULAR UNION TEAM UAE..
Поделиться в Eidok
মিরসরাইয়ের শামসুদ্দিনের DXN-এ ESD পদ অর্জন
Фото: из открытых источников

চট্টগ্রামের মিরসরাইয়ের সন্তান শামসুদ্দিন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থান করে আন্তর্জাতিক নেটওয়ার্ক মার্কেটিং প্রতিষ্ঠান DXN-এর সঙ্গে কাজ করে ESD পদ অর্জন করেছেন। তিনি DXN POPULAR UNION TEAM UAE-এর একজন সক্রিয় সদস্য।

এ অর্জনে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে শামসুদ্দিন বলেন, এ সাফল্য শুধু তাঁর একার নয়; এর পেছনে রয়েছে আপলাইন, ডাউনলাইন, টিমের প্রতিটি সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও দোয়া।

তিনি বলেন, জীবনে বড় হওয়ার জন্য কাউকে ছোট করার প্রয়োজন নেই। বরং সবাইকে সম্মান, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে একসঙ্গে সামনে এগিয়ে যাওয়াই প্রকৃত সফলতা। তাঁর প্রত্যাশা, টিমের সদস্যরা একে অপরের সাফল্যে আনন্দিত হবেন, নতুনদের সুযোগ দেবেন এবং অভিজ্ঞদের সম্মান জানিয়ে একটি সুন্দর ও শক্তিশালী টিম গড়ে তুলবেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শামসুদ্দিন বলেন, ‘আপনি সফল হলে আমাকে ভুলে যাবেন না, আর আমি সফল হলে আপনাদের কাউকে ভুলব না। আমাদের সম্পর্ক শুধু ব্যবসার নয়, ভালোবাসা, বিশ্বাস, সম্মান ও একসঙ্গে এগিয়ে যাওয়ার।’

তিনি তাঁর এ অর্জনে যারা পাশে ছিলেন, উৎসাহ দিয়েছেন, দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সবার সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, শামসুদ্দিনের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবাস করছেন এবং DXN POPULAR UNION TEAM UAE-এর সঙ্গে যুক্ত রয়েছেন।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

দেশের পরিস্থিতি নিয়ে দোহারে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি Районные новости দেশের পরিস্থিতি নিয়ে দোহারে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি 2 Views আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির Районные новости আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির 42 Views হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকায় ২৬ কিমি সড়ক প্রশস্তকরণ Районные новости হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকায় ২৬ কিমি সড়ক প্রশস্তকরণ 52 Views পাথরঘাটায় স্থানীয় CSO ও CBO প্রতিনিধিদের সঙ্গে সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত Районные новости পাথরঘাটায় স্থানীয় CSO ও CBO প্রতিনিধিদের সঙ্গে সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত 48 Views পাথরঘাটায় স্থানীয় CSO ও CBO প্রতিনিধিদের সঙ্গে সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত Районные новости পাথরঘাটায় স্থানীয় CSO ও CBO প্রতিনিধিদের সঙ্গে সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত 27 Views পাথরঘাটায় স্থানীয় CSO ও CBO প্রতিনিধিদের সঙ্গে সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত Районные новости পাথরঘাটায় স্থানীয় CSO ও CBO প্রতিনিধিদের সঙ্গে সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত 77 Views বরগুনায় ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা: তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে গুরুত্বারোপ Районные новости বরগুনায় ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা: তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে গুরুত্বারোপ 64 Views