সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল
শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আইনজীবীদের সমন্বয়ে শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদ এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি শনিবার(২১ নভেম্বর) গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাডঃ মাসুদুল আলম দোহা-কে সভাপতি এবং এ্যাডঃ ইব্রাহিম খলিল-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি: এ্যাডঃ জি. এম. মুনসুর রহমান ও এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক: এ্যাডঃ ফুয়াদ হাবীব টিটন, সাংগঠনিক সম্পাদক: এ্যাডঃ স্বপন কুমার মন্ডল (স্বপন), কোষাধ্যক্ষ: এ্যাডঃ আব্দুস সাত্তার, সাহিত্য ও লাইব্রেরি সম্পাদক: এ্যাডঃ রফিকুল ইসলাম (খোকন), দপ্তর সম্পাদক: এ্যাডঃ মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক: এ্যাডঃ শহিদুল ইসলাম শাওন, ক্রীড়া সম্পাদক:এ্যাডঃ আব্দুল আলীম, সাংস্কৃতিক সম্পাদক: এ্যাডঃ শফিউল আযম এবং সদস্য: এ্যাডঃ মোঃ ফারুক হোসেন ও এ্যাডঃ আব্দুল্যাহ আল-মামুন।
এ ছাড়া নবগঠিত এই পরিষদের উপদেষ্টা হিসেবে রয়েছেন, সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ পি.পি, এ্যাডঃ আশেক এলাহী মুন্না, এ্যাডঃ আব্দুর রশিদ, এ্যাডঃ এম আজিবর রহমান ও এ্যাডঃ চঞ্চল কুমার ঘোষ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে শ্যামনগর উপজেলার আইনজীবীদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের আইনি সেবা প্রাপ্তি আরও সহজতর হবে।
ছবি- শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
“Eye News BD”应用
注释 0