পোমরায় শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, যেখানে স্থানীয় নেতৃবৃন্দ বিগত সরকারের বিচারিক কার্যক্রমের তীব্র সমালোচনা ..
Eidokでシェア
পোমরায় শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল
写真:提供

 

মো. নেজাম উদ্দীন-রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) পোমরার ঐতিহ্যবাহী খাঁ মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন খাঁ মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা জারিফ আলী (আরমানী)।

এ সময় উপস্থিত ছিলেন পোমরা বিএনপির সভাপতি আজিজুর রহমান, বিএনপি নেতা নেজাম উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক দিদারুল আলম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ মোশারফ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক জীবন, স্মৃতি ও আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বক্তারা বিচারপ্রক্রিয়াকে ‘ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল’ আখ্যা দিয়ে এর সমালোচনা করেন। তাঁদের দাবি, এ মৃত্যুদণ্ড দেশের কোটি মানুষের হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছে।

শেষে শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

জাতীয় ঐক্যের ভিত্তি ও সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চায় এনসিপি 政治 (せいじ) জাতীয় ঐক্যের ভিত্তি ও সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চায় এনসিপি 55 Views মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী 政治 (せいじ) মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী 106 Views দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কাজল বহিষ্কার 政治 (せいじ) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কাজল বহিষ্কার 64 Views আলফাডাঙ্গায় বিএনপি নেতা খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার 政治 (せいじ) আলফাডাঙ্গায় বিএনপি নেতা খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার 57 Views মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী 政治 (せいじ) মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী 52 Views ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত করতে রাজনৈতিক সংলাপে তারেক রহমান 政治 (せいじ) ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত করতে রাজনৈতিক সংলাপে তারেক রহমান 51 Views ভদ্রঘাট ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মির্জা আব্দুস সামাদ 政治 (せいじ) ভদ্রঘাট ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মির্জা আব্দুস সামাদ 88 Views