দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কাজল বহিষ্কার

কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ কাজলকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।..
Compartir en Eidok
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কাজল বহিষ্কার
Foto: archivo

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ কাজলকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। গত ২১ নভেম্বর শনিবার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দলের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রকাশ করা হয়।
এ বিষয়ে গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হজরত আলী অভি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ইমতিয়াজ আহমেদ কাজল আগে থেকেই দলের কাছে অগ্রহণযোগ্য ছিলেন। সম্প্রতি তাঁর ফেসবুক পেজে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি দলীয় হাইকমান্ডের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, বহিষ্কারের বিষয়ে ইমতিয়াজ আহমেদ কাজল বলেন, সত্যের পক্ষে অবস্থান নেওয়ায় দল তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি অভিযোগ করেন, দলের সভাপতি নুরুল হক নূর তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করে সরকারের প্রতিমন্ত্রী হয়েছেন। নিজের স্বার্থ হাসিলের জন্য দলের নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে দেশ-বিদেশের হাজার হাজার নেতাকর্মীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কাজল বহিষ্কার

ইমতিয়াজ আহমেদ কাগজ 

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

জাতীয় ঐক্যের ভিত্তি ও সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চায় এনসিপি Política জাতীয় ঐক্যের ভিত্তি ও সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চায় এনসিপি 49 Views পোমরায় শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল Política পোমরায় শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল 51 Views মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী Política মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী 97 Views আলফাডাঙ্গায় বিএনপি নেতা খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার Política আলফাডাঙ্গায় বিএনপি নেতা খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার 51 Views মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী Política মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী 42 Views ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত করতে রাজনৈতিক সংলাপে তারেক রহমান Política ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত করতে রাজনৈতিক সংলাপে তারেক রহমান 46 Views ভদ্রঘাট ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মির্জা আব্দুস সামাদ Política ভদ্রঘাট ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মির্জা আব্দুস সামাদ 88 Views