আলফাডাঙ্গায় বিএনপি নেতা খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

****
分享到 Eidok
আলফাডাঙ্গায় বিএনপি নেতা খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
图片:来源收集

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ফরিদপুর জেলা বিএনপি।

শনিবার (২১ নভেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, মো. খোশবুর রহমান খোকনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের প্রাথমিক সদস্য হিসেবে দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, চলতি বছরের ২৫ জানুয়ারি জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে খোশবুর রহমান খোকনসহ আরও দুই নেতাকে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পত্রের অনুলিপি ফরিদপুর-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম এবং আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

জাতীয় ঐক্যের ভিত্তি ও সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চায় এনসিপি 政治 জাতীয় ঐক্যের ভিত্তি ও সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চায় এনসিপি 47 Views পোমরায় শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল 政治 পোমরায় শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল 46 Views মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী 政治 মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী 89 Views দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কাজল বহিষ্কার 政治 দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কাজল বহিষ্কার 55 Views মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী 政治 মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী 35 Views ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত করতে রাজনৈতিক সংলাপে তারেক রহমান 政治 ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত করতে রাজনৈতিক সংলাপে তারেক রহমান 45 Views ভদ্রঘাট ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মির্জা আব্দুস সামাদ 政治 ভদ্রঘাট ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মির্জা আব্দুস সামাদ 88 Views